নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বছর ছয়েক পর কোচ হয়ে আবারো বিগব্যাশ লিগে ফিরলেন ট্রেভর বেলিস। সিডনি থানডারের প্রধান কোচ হিসেবে আগামী তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
এই পদে এর আগে শেন বন্ড ছিলেন। তার বদলি হিসেবে বেলিসকে নিয়োগ দিয়েছে দলটি। মূলত পরিবারকে সময় দিতে থান্ডারের সঙ্গে চুক্তি নবায়ন করেননি বন্ড। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন বেলিস।
