আলাউদ্দিন বাবুর হ্যাটট্রিক-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চলতি আসরের দ্বিতীয় রাউন্ডের খেলায় লিজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হয়েছে ব্রাদার্স ইউনিয়ন। প্রথমে ব্যাট করতে নেমে বড় রান তাড়া করতে পারেনি রূপগঞ্জ। ব্রাদার্সের হয়ে হ্যাটট্রিক করেছেন আলাউদ্দিন বাবু। দুই দলের প্রথম ম্যাচ বৃষ্টির হানায় পরিত্যক্ত হয়। তাই, এ ম্যাচে জিততে মরিয়া রূপগঞ্জ ও ব্রাদার্স দুই দলই। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রূপগঞ্জের অধিনায়ক নাঈম ইসলাম। ব্যাট হাতে দলের হালও ধরেন তিনি।

স্কোর বোর্ডে ২ রান উঠতেই আউট হন আজমির আহমেদ। পরে নাঈম ব্যাট হাতে নামলেও দেখেছেন সতীর্থদের আসা-যাওয়ার প্রতিযোগিতা। ৪টি চার ও ১টি ছক্কায় ২৮ বলে ৩৮ রানের ইনিংস খেলে তিনিও সাজঘরে ফেরেন। যদিও সাব্বির রহমান চেষ্টা করেছিলেন রানের গতি বৃদ্ধি করতে। একটি করে চার ছক্কা হাঁকিয়ে ১৮ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন তিনিও। এছাড়া সানজামুল ইসলাম ১২ বলে ১৩ ও জাকের আলী অনিক ১৫ বলে ১২ রান করেন। শেষ ওভারে অলআউট হওয়ার আগে রূপগঞ্জের দলীয় সংগ্রহ দাঁড়ায় মাত্র ১১১।

ব্রাদার্সের পক্ষে সুজন হাওলাদার ও সাকলায়েন সজীব শিকার করেন দুটি করে উইকেট। শেষদিকে জ্বলে ওঠা আলাউদ্দিন বাবু একাই উইকেট নিয়েছেন চারটি। রূপগঞ্জের শেষ তিনটি উইকেট শিকার করেন হ্যাটট্রিক করেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর

টস : লিজেন্ডস অব রূপগঞ্জ

লিজেন্ডস অব রূপগঞ্জ : ১১১/১০ (১৯.১ ওভার)
নাঈম ৩৮, সাব্বির ২৩
আলাউদ্দিন ২১/৪, সুজন ১৩/২, সজীব ২২/২

জয়ের জন্য ব্রাদার্স ইউনিয়নের প্রয়োজন ১১২ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »