আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে- রিয়াদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সব ঠিক থাকলে আগামী অক্টোবর–নভেম্বর মাসে প্রতিবেশী দেশ ভারতে অনুষ্ঠিত আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে সব মিলিয়ে ১৬টি আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের।

বিশ্বকাপকে সামনে রেখে কেমন হবে এই ম্যাচগুলোর পরিকল্পনা, টি–টোয়েন্টি বিশ্বকাপেই–বা কী লক্ষ্য থাকবে বাংলাদেশ দলের এবং দলে যারা অনিয়মিত পারফর্মার বা নিয়মিত ব্যার্থ এ বিষয়ে অধিনায়ক মাহমুদুউল্লাহ রিয়াদ বলেন, ওদের সবারই সামর্থ্য আছে। তবে আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে। আর এমন নয় যে ওরা চেষ্টা করছে না। এটা সময়ের ব্যাপারমাত্র। আমার বিশ্বাস সময়ের সঙ্গে সঙ্গে তারা আরও ধারাবাহিক হবে এবং দল হিসেবেও আমরা তখন ধারাবাহিকভাবে আরও ভালো করতে পারব।

টি–টোয়েন্টিতে আমাদের স্মার্ট হতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের সামর্থ্য বা দক্ষতা ভালো। কিন্তু এর প্রয়োগের ক্ষেত্রে আমাদের আরও স্মার্ট হতে হবে। এই জায়গায় উন্নতি করতে পারলে দলের ফলাফলও ভালো হবে। টি–টোয়েন্টিতে কিছু ছোট ছোট বিষয় অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেমন ধরুন আপনি কোন বোলার বা ব্যাটসম্যানের বিপক্ষে কখন, কীভাবে ঝুঁকি নিতে পারবেন, এটা বুঝতে হবে। এ রকম বিষয়গুলো ধরতে পারলে আমাদের সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বড় বড় দলগুলো কিন্তু এটাই করে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »