নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি মাসের শেষ দিকেই (২৯ জুন) জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। আসন্ন এই সফরে ৫ থেকে ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হতে পারে টাইগারদের।
আর এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন। তবে দ্রুত সব চূড়ান্ত হবে বলে নিশ্চিত করেছেন তিনি।
সীমিত ওভারের সবকটি ম্যাচ হবে হারারেতে। ১৬ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৩ জুলাই। যা চলবে ২৭ জুলাই পর্যন্ত।
কোয়ারেন্টাইন প্রসঙ্গে নিজাম উদ্দীন বলেন,”এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে তা হল স্বাভাবিকভাবে ৫-৭দিনের কোয়ারেন্টাইন রয়েছে। আমরা সেই হিসেব করেই কাজ করছি। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি আর কোনো পরিবর্তন এনে এর আওতায় আনা হবে।”
