প্রয়োজনে সাকিব-তামিমদের ছাড়াই চলবে ঘরোয়া ক্রিকেট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দীর্ঘ এক বছর লম্বা বিরতি শেষে  ঘরোয়া ক্রিকেট মাঠে ফিরেছে। তবে সামনেই আবার বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর রয়েছে। এরপরই বাংলাদেশের মাটিতে আসবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো বড় বড় দলগুলো। সঙ্গে বছরের শেষেও রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

তবে ভবিষ্যতে আন্তর্জাতিক সিরিজের সূচি থাকলে জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই চলবে ঘরোয়া ক্রিকেট। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি সুজন।

এ প্রসঙ্গে নিজাম উদ্দিন বলেন,”ঘরোয়া ক্রিকেট আয়োজনে প্রভাব পড়বে না। আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছি যে, আগামীতে যদি আন্তর্জাতিক ক্রিকেটের সাথে ঘরোয়া ক্রিকেটের সংঘর্ষ হয় তাহলে আমাদের আন্তর্জাতিক খেলার বাইরের খেলোয়াড়দের নিয়েই ঘরোয়া ক্রিকেট করতে হবে। আমাদের এই সীমাবদ্ধতার মধ্যেই খেলা চালিয়ে নিয়ে যেতে হবে। সূচি একসঙ্গে পড়ে গেলে জাতীয় দলের খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে পাওয়া যাবে না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »