মিরাজের পয়েন্ট কমলেও বেড়েছে রিয়াদ ও তাসকিনের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করে আইসিসির ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ।৭১৩ রেটিং নিয়ে দুই নাম্বারে আছেন বাংলাদেশী এই ক্রিকেটার। যেখানে, ৭৩৭ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে বোলার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট।

এদিকে শেষ ম্যাচে পরাজিত হলেও ব্যাট হাতে বেশ ভালো করেছেন মাহমুদুউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকত। হয়েছে তাদের ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও উন্নতি। লঙ্কানদের বিপক্ষে তৃতীয় ম্যাচে ৫৩ রানের ইনিংস খেলায় দুই ধাপ এগিয়েছেন মাহমুদউল্লাহ। বর্তমানে ৩৬তম স্থানে রয়েছেন তিনি।

এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৫৪ ও ৪১ রানের ইনিংস খেলে দুই ধাপ এগিয়ে ৩৮ নম্বরে উঠে এসেছিলেন মাহমুদুউল্লাহ। শেষ ওয়ানডেতে ৫১ রানের ইনিংস খেলায় ১২ ধাপ এগিয়েছেন মোসাদ্দেক। বর্তমানে ১১৩তম স্থানে অবস্থান করছেন এই অলরাউন্ডার।

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে ৪৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। সেই সুবাদে ১২ ধাপ এগিয়ে ৮৮তম স্থানে উঠে এসেছেন ডানহাতি এই পেসার।

এদিকে লঙ্কানদের হয়ে ১৬ রানে ৫ উইকেট নিয়ে ২৭ ধাপ এগিয়ে ৩৩ এ উঠে এসেছেন। আর শেষ ম্যাচে সেঞ্চুরি তুলে নেয়া কুশল পেরেরা ১৩ ধাপ এগিয়ে ৪২তম স্থানে অবস্থান করছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »