নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
যশোরের ছেলে ইমরানুজ্জামানের ব্যাটেই হেসেছে প্রাইম দোলেশ্বর। উদ্বোধনী দিনে ম্যাচ জয়ের আবহ পেয়েও বিকেএসপিতে হতাশ হতে হয়েছে প্রাইম দোলেশ্বরকে। আবহাওয়া জনিত কারনে ম্যাচ পরিত্যক্ত হওয়ায়, এক পয়েন্ট নিয়েই হয়েছে প্রাইম দোলেশ্বরকে।বুধবার খেলাঘরের বিপক্ষে ১৯ রানে জয় নিয়ে ফিরে তারা।
টি টুয়েন্টি তে নিজের অভিষেকে ব্যাটিংয়ের সুযোগ পাননি ইমরানুজ্জামান। একদিন পর ব্যাটিংয়ের সুযোগ পেয়েই সেই ইমরানুজ্জামান প্রমান করেছেন নিজেকে। ওপেনিংয়ে নেমে ১৭ বলে ৩ চার,৪ ছক্কায় ২৩৫.২৯ স্ট্রাইক রেটে করেছেন ৪০ রান। ছক্কা তিনটির ২টি মেরেছেন তিনি ২য় ওভারে টিপু সুলতানের বলে। ৩য় ওভারে ছক্কা মেরেছেন ইরফানকে। টেস্টের ব্যাটসম্যান সাইফ হাসান টোয়েন্টি-২০তে মানিয়ে নিতে পারেননি নিজেকে। ৩৩ বলে করেছেন ২৮ রান। প্রথম জুটির ৪৫, তৃতীয় জুটির ৩৮ রানের কল্যানে দোলেশ্বরের স্কোর উঠেছে ১৪৯/৬।
১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিং পাওয়ার প্লে-তে পিছিয়ে যায় খেলাঘর (৩৯/৩)। কামরুল ইসলাম রাব্বী (২/৩৩), এনামুল হক জুনিয়র (২/২২) এবং রেজাউর রহমান রাজার বোলিংয়ে ম্যাচটা হাতের মুঠোয় নিতে পেরেছে। তারপরও ৯ নম্বরে ব্যাট করতে এসে খেলাঘরের রিশাদ নিয়েছিলেন ঝুঁকি। শেষ ৩০ বলে ৭২ রানের দূরুহ চ্যালেঞ্জ পাড়ি দিতে এসে ১৯ বলে ২ চার,৩ ছক্কায় করেছেন ৩৭।৯ম উইকেট জুটিতে ৫২ রানের পার্টনারশিপে দিয়েছেন নেতৃত্ব। তাতে হারের ব্যবধান কমেছে। হেরেছে ১৯ রানে। টানা দ্বিতীয় হার-এটি তাদের
প্রাইম দোলেশ্বর: ১৪৯/৬ (২০.০ ওভারে)
খেলাঘর : ১৩০/১০ (২০ ওভারে)
ফল : প্রাইম দোলেশ্বর ১৯ রানে জয়ী।
