শ্রীলঙ্কা মহিলা দলের নতুন কোচ নিয়োগ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার হাশান তিলকরত্নেকে শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দলের হেড কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। ৫৩ বছর বয়সী এই কোচ আগামী কয়েকবছর মহিলা দলের সঙ্গে কাজ করবেন বলে যানা যায়। তিনি এর আগে শ্রীলঙ্কা অনূর্ধ্ব -১৯ ক্রিকেট দলের হেড কোচ হিসাবে দায়িত্ব গ্রহন করেন এবং পরে তিনি দলের হাইপারফরমেন্স ইউনিটে যুক্ত হন।

স্টাইলিশ বাঁ-হাতি ব্যাটসম্যান হিসাবে স্বতন্ত্রতার সাথে দেশে হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। পাশাপাশি, ডানহাতি অফ-ব্রেক বোলিংও করতেন হাশান। ১৯৮৪ সাল থেকে ২০০৪ সালে পর্যন্ত ব্যাট বলে মাঠ মাতিয়েছেন তিনি। সব মিলিয়ে ফার্স্ট ক্লাশ ক্রিকেটে ১৩,০০০ রান অর্জন করেন লঙ্কান সাবেক এই ক্রিকেটার।

তিলকরত্নে ১৯৯৯ সালে হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল হয়। ৮৮ টেস্ট ম্যাচে অংশ নিয়ে ৪৫০০ রানের বেশি রান করে ৪২.৮৭ গড়ে ১১ টি সেঞ্চুরি সহ ২০ টি হাফ-সেঞ্চুরির সাথে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ২০৪ রানের সর্বোচ্চ রেকর্ড রয়েছে। তিনি ২০০ ওয়ানডে ম্যাচ খেলেছেন, এবং ১৯৮৬ সালে শারজায় ভারতের বিপক্ষে অভিষেক ঘটে তার দুটি সেঞ্চুরি এবং ১৩ টি হাফ-সেঞ্চুরি সহ ৩,৭০০ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »