নতুন সূচিতে ডিপিএল, থাকছে দিবারাত্রির ম্যাচ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পুরো ঢাকাতেই প্রবল বৃষ্টিতে ডুবে গেছে অনেক এলাকা। সাভারের বিকেএসপির মাঠের পিচ ছাড়া চারপাশ পানির নিচে। সবমিলিয়ে আজকের ম্যাচের সাথে সাথে তিনদিনে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) খেলা স্থগিত রাখে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরবর্তীতে বিসিবি থেকে নতুন করে জানানো নয় বুধবার থেকেই এক দিনে তিন ম্যাচ করে মিরপুরের মাঠে অনুষ্ঠিত হবে। সেই হিসেবে নতুন করে ডিপিএলের সূচি প্রকাশ করেছে সিসিডিএম কর্তৃপক্ষ।

সিসিডিএমের ঘোষিত নতুন এই সূচি মোতাবেক আগামিকাল বুধবার থেকেই শুরু হচ্ছে ডিপিএলের দ্বিতীয় রাউন্ড। টুর্নামেন্টের পরবর্তী দুই রাউন্ডই অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে। এদিকে পূর্বের সূচিতে দিবারাত্রির কোনো ম্যাচ না থাকলেও নতুন সূচিতে প্রতিদিন একটি করে ম্যাচ থাকবে সন্ধ্যায়। সকাল ৯ টায় প্রথম ম্যাচ শুরু হয়ে, দুপুর দেড়টায় দ্বিতীয় এবং ৩য় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭ টায়।

আগামিকাল দিনের প্রথম খেলায় প্রাইম দোলেশ্বর ক্লাবের মুখোমুখি হবে খেলাঘর কল্যান সমিতি। এরপর দুপুরের ম্যাচে মুখোমুখি হবে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। এবং দিনের শেষ খেলা শুরু হবে সন্ধ্যা ৭ টায়।

এখন পর্যন্ত প্রথম রাউন্ডে জয় পেয়েছে আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। আগামি ৪ ও ৫ জুন মিরপুরে অনুষ্ঠিত হবে ৩য় রাউন্ডের ম্যাচ। মোট টানা ১২ ম্যাচ আয়োজন করা হবে মিরপুরে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »