নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন ২০২৭ এবং ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ ১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এছাড়া ২০২৪-৩০ পর্যন্ত অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর ২০ দল নিয়ে অনুষ্ঠিত হবে। এবং সবশেষ আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী আবারো অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ২০২৫-২৯ পর্যন্ত আইসিসির এই আসরে অংশ নিবে মোট আট দল।
আইসিসির নতুন এই সিদ্ধান্ত আসন্ন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বাস্তবায়ন করা হবে। ক্রিকেটের উন্নয়নের স্বার্থে নতুন দলকে সুযোগ দিতেই আইসিসির এমন সিদ্ধান্ত।
