মিরপুরেই হবে প্রিমিয়ার লিগের ৩টি করে ম্যাচ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

‌দীর্ঘ অপেক্ষার পর আলোর মুখ দেখেছিল ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল) এর ২০১৯-২০ আসর। নতুন ফর্মেটে আয়োজিত এই আসরের প্রথম রাউন্ড শেষ হয়েছিল আবাহনী, মোহামেডান, প্রাইম ব্যাংক এবং শেখ জামালের জয় দিয়ে। যদিও প্রথম রাউন্ডের দুটি ম্যাচে পরিত্যক্ত হয়েছিল। আসরের দ্বিতীয় রাউন্ড ভেসে যায় বৃষ্টির পানিতে। বৈরি আবহাওয়ার কারণে মঙ্গলবার সকালে দ্বিতীয় রাউন্ড সাময়িকভাবে স্থগিত করেছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিস (সিসিসিডিএম)। প্রথমে জানানো হয়েছিল ৩ জুন থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ড। কিছুখনের মাঝেই ফের সিদ্ধান্ত বদলে নতুন সুচিতে টূর্নামেন্ট আয়োজন করবে করেছে (সিসিসিডিএম)

 

পূর্ব সূচি অনুযায়ী প্রতিদিন তিন ভেন্যু তে মোট ৬ টি করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একই ভেন্যুতে প্রতিদিন ৩ টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুরে আগামীকাল ২জুন( বুধবার) মাঠে গড়াবে ডিপিএলের দ্বিতীয় রাউন্ডের তিনটি ম্যাচ। এরপরের দিন ৩ জুন হবে একই রাউন্ডের বাকি ৩টি ম্যাচ। অর্থাৎ এখন থেকে ২দিনে শেষ হবে এক রাউন্ডের ম্যাচ।

২-৫ জুন পর্যন্ত দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ড এই নিয়মেই চলবে। এরপর থেকে থেকে আবার দিনে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু থাকবে তিনটি শেরই বাংলা ন্যাশনাল স্টিডিয়াম, এবং বিকেএসপির ৩, ও ৪ নম্বর মাঠে। জানা গিয়েছে প্রথম ম্যাচ সকাল ৯টা এবং দ্বিতীয় ম্যাচ দুপুর দেড়টার আর শেষ ম্যাচটি সন্ধ্যা ৬টায় বা তার খনিক আগে শুরু হবে।বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএমের সদস্য সচিব আলি হোসেন।

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমরা সিদ্ধান্তে আরেকটু পরিবর্তন এনেছি। এখন থেকে একদিনে মিরপুরেই হবে তিনটি ম্যাচ’।’

২ তারিখ থেকে নতুন সূচিতে হবে ম্যাচগুলো। এখনও সূচি বানানো নিয়ে আমাদের কাজ চলছে। তবে ২ থেকে ৫ জুন পর্যন্ত প্রতিদিন ৩টি করে ম্যাচ হবে। এরপর আবার আগের মতো ২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে’ আরও যোগ করেন আলি হোসেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »