আমিরকে ফেরাতে চেষ্টায় রয়েছেন বাবর-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রচণ্ড মানসিক নির্যাতন, অসহনীয় চাপ ও বৈরি পরিবেশের মধ্যে দিয়ে ক্রিকেটকে বিদায় বলেছিলেন মোহাম্মদ আমির। যে কারণ অবসর নিলেও এখনো সমালোচনা শুনতে হচ্ছে অভিজ্ঞ এই পেসারকে। বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারও আমিরের ববিপক্ষে কথা বলেছেন।

তবে কিছুটা ভিন্ন পথে হাঁটতে যাচ্ছেন বাবর আজম। অবসর নিয়ে আমিরের সঙ্গে এখনও কথা না হলেও সুযোগ পেলে সাবেক এই বাঁহাতি পেসারের সঙ্গে কথা বলতে চান পাকিস্তানের এই অধিনায়ক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে বাবর বলেন,’‘আমি এখনও তার সঙ্গে আলোচনা (অবসর প্রসঙ্গে) করিনি। কিন্তু আমি যখন সময় সুযোগ পাবো তখন সে যে সমস্যাগুলোর মুখোমুখি হয়েছে সেগুলো নিয়ে তার সঙ্গে আলোচনা করব।’’

বাবর আরো বলেন,’‘সে বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি পেসার এবং আমি তাকে বেশ পছন্দ করি। আমি আশাবাদী যে পিএসএলের দ্বিতীয়ার্ধে সে ভালো পারফর্ম করবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »