সুযোগ থাকলে আইপিএলের বাকি অংশ খেলবো- বোল্ট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ। গেল মাসের ২৯ মে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আইপিএল মাঠে গড়ালেও ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছে বিদেশী তারকা ক্রিকেটার নিয়ে। তবে অবশ্যই সুযোগ থাকলে আইপিএলের বাকি অংশে খেলতে চান মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার ট্রেন্ট বোল্ট।

আগামী আগস্টে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। যে কারণে বোল্ট-উইলিয়ামসনদের আইপিএলের বাকি অংশে খেলার সম্ভাবনা ক্ষীণ। তবে আপাতত সুযোগের জন্য অপেক্ষা করছেন বাঁহাতি এই পেসার।

এ প্রসঙ্গে বোল্ট বলেন,”এটি (ভারত) দারুণ একটি জায়গা। ভারতে আমি অনেক কিছুই অনুভব করেছি, সেখানের সমর্থক আর সংস্কৃতিও কিন্তু এবার আলাদা ছিল। খুবই শান্ত ছিল, রাস্তার চারপাশে সমর্থকরা ছিল না।’’

তিনি আরও বলেন,’‘টুর্নামেন্টের অর্ধেক খেলাটা একটু অন্যরকম। দেখে মনে হচ্ছে এটি আরব আমিরাতের দিকেই এগিয়ে চলছে, গত বছর এটি খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছিল। যদি আমি সুযোগ পাই তাহলে অবশ্যই এটি (আইপিএল) শেষ করতে চাইব।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »