নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসগর আফগানকে আফগানিস্তান জাতীয় দলের অধিনায়কত্ব থেকে অব্যহতি দিয়ে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বেশ কিছুদিন ধরেই আফগান দলে নিয়মিত মুখ হাশমতউল্লাহ শহিদিকে আফগানিস্তানের ওয়ানডে এবং টেস্টের অধিনায়কত্ব দেওয়া হয়েছে। এদিকে সহকারী অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রহমত শাহ।
এদিকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক এখনো নির্বাচিত না হলেও টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন লেগ স্পিনার রশিদ খান।
