নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরের মাঠে গত এগারো সিরিজের দশ সিরিজেই অপ্রতিরোধ্য টাইগাররা। সব মিলিয়ে ঘরের মাঠে বেশ দূর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ। কিন্তু দেশের বাইরে এখনো হিমসিম খেতে হচ্ছে তামিম-মুশফিকদের। ঘরের মাঠে জয়ের অভ্যাস গড়তে পারলেও বিদেশের মাটিতে এখনো সেটি করতে পারেনি টাইগাররা। আর তাই সেটিকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। তিনি চান বিদেশের মাটিতেও জয়ের অভ্যাস গড়ে তুলতে।
ঘরের মাটিতে টাইগারদের শক্তভাবে নিলেও দেশের বাইরে কোনো দলের কাছেই পাত্তা পাচ্ছেনা হেড কোচ রাসেল ডমিঙ্গোর বাহিনিরা। তাই বিদেশের মাটিতে জিততে হলে কী কী পরিবর্তন আনতে সেটি ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে বলেন ডমিঙ্গো।
“এই দলটার জন্য এখন বড় চ্যালেঞ্জ বিদেশের মাটিতে ভিন্ন কন্ডিশনে জেতা। নিজেদের কন্ডিশনে বাংলাদেশ খুবই ভালো দল। আমি মনে করি বিদেশের মাটিতেও যদি এমন আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারি, সেটি বড় কিছু হবে। আমাদের দেশের বাইরে দু-একটা বড় ম্যাচ জিততে হবে। বিদেশের মাটিতে জেতার আত্মবিশ্বাস চলে এলে দল মানসিকভাবে আরও ভালো অবস্থানে থাকবে।”
দেশের বাইরে বড় সাফল্য বলতে আয়ারল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ট্রফি জয়। মূলত বাইরের কন্ডিশনে জয়ের অভ্যাস তৈরি করাটাই বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন রাসেল ডমিঙ্গো।
“এখনো কিছু নির্দিষ্ট জায়গা স্কিল নিয়ে কাজ করতে হবে। ছেলেদের কিছু জায়গায় উন্নতি করতে হবে যাতে করে দেশের মতো বিদেশের মাটিতেও জিততে পারে। দলটা বিদেশের মাটিতেও অন্য কন্ডিশনে ম্যাচ জিতেছে। তবে দলের জন্য মূল চ্যালেঞ্জ ওই বাইরের কন্ডিশনগুলোতে জেতার অভ্যাসটা তৈরি করতে হবে এবং সেটিকে সামনের দিকে নিয়ে যেতে হবে।”
