নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনার প্রকোপে মাঝ পথে স্থগিত করা হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর ১৪ তম আসর। এই আসরের বাকি ম্যাচ গুলোর আয়োজন করতে চায় বিসিসিআই। আরব আমিরতে অনুষ্ঠিত হতে যাওয়া বাকি অংশে অনেক বিদেশি খেলোয়াড়দের পাবে না ফ্রাঞ্চাইজি দলগুলো। কেননা এই সময় অনেক দলই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাস্ত থাকবে। সাকিব, মর্গান, কামিন্সদের না পেলে হতাশ হবেন কলকাতা নাইট রাইডার্স এর হেড কোন ব্রান্ডন ম্যাককালাম।
আইপিএল এর ১৪ তম আসরে সময়টা ভালো যায় নি কলকাতা নাইট রাইডার্সের। জয় দিয়ে টূর্নামেন্ট শুরু করলেও সমাপ্ত হওয়ার আগে ৭ ম্যাচে খেলে জিততে পেরেছিল মাত্র ২ ম্যাচে। আরব আমিরাতে আইপিএলের অবশিষ্ট অংশে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে ব্র্যান্ডন ম্যাককালাম। তবে আরব আমিরাত পর্বে কয়েকজন বিদেশি খেলোয়াড়কে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।আন্তর্জাতিক সূচির কারণে আইপিএলের বাকি অংশে খেলা হচ্ছে না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও অজি পেসার প্যাট কামিন্সের। এই লিস্টে আরও দু,একজন থাকতে পারে। ম্যাককালাম জানিয়েছেন এই বিদেশি ক্রিকেটাররা না খেললে হতাশ হবেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা যদি কিছু ক্রিকেটারকে না পাই তবে সত্যিই এটা আমাদের জন্য হতাশার হবে। গঠনগতভাবে আমরা কিছু ক্রিকেটারের ওপর ভরসা রাখি। আমরা ভালো মানের ক্রিকেটার দেখে বেছে নিয়েছিলাম। আমি জানি আমরা যদি চাপে পড়ি তবে তারা দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকার জন্য তৈরি থাকবে এবং কঠিন সময়েও তারা শান্ত থাকবে।’
শেষ পর্যন্ত বিদেশি খেলোয়াররা না আসলে ভারতীয় ক্রিকেটারদের ওপরই নির্ভর করতে হবে কলকাতাকে। এটা স্থানীয় ক্রিকেটারদের জন্য বড় সুযোগ হিসাবে মানছেন কলকাতার কোচ। সেই সাথে বিদেশি খেলোয়ারদের পাওয়ার জন্য আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। তিনি মনে করেন দলের কঠিন সময়ে বিদেশি ক্রিকেটাররা দলটির পাশে দাঁড়াবেন।
তিনি বলেন, ‘সম্ভবত ভারতীয় কিছু ছেলের ওপর নির্ভর করতে হতে পারে এবং তারা সম্ভবত তৈরি নয় এমন দায়িত্ব নেয়ার জন্য। এটা তাদের জন্য একটি নতুন সুযোগ নিয়ে আসবে। শুভমন গিল অথবা নীতিশ রানার মতো ক্রিকেটার যারা অনেক বছর ধরে দলটিতে রয়েছে আশা করি তারা সেই সুযোগ লুফে নিতে পারবে এবং অন্যরাও। সামনে কি হবে এটা দেখার জন্য আমি উদগ্রীব হয়ে আছি এবং এটা সহজ হবে না।
নিউজক্রিকেট/ রাসেল।
