নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিজেদের প্রথম ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়েছে সাকিবের মোহামেডাব স্পোর্টিং ক্লাব। মূলত সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যেই এই জয় পেয়েছে তারা।
শাইনপুকুরের দেয়া ১২৬ রানের ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে মোহামেডান শুরুতেই হারায় ওপেনার অভিষেক দাসকে।
এরপর শামসুর ২৪ রান করে ফিরলে বেশিক্ষণ টিকতে পারেননি ইমন। তারপর চতুর্থ উইকেট জুটিতে অভিজ্ঞ সাকিব আল হাসান জুটি গড়েন নাদিফ চৌধুরির সঙ্গে। সাকিব রান আউট হয়ে ফিরে যান ২২ বলে ২৮ রান করে। শেষ দিকে আবু হায়দার রনি ৪ বলে ৮ ও ইয়াসির মিশু ৫ বলে ৩ রান করে ১ বল বাকি থাকতেই মোহামেডানকে জিতিয়ে মাঠ ছাড়েন।
শাইনপুকুরের হয়ে দুটি উইকেট নিয়েছেন সুমন খান। আর একটি করে উইকেট পেয়েছেন রবিউল ইসলাম রবি, মোহর শেখ, তানভীর ইসলাম ও ইফতেখার সাজ্জাদ।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান এবং ইয়াসির আরাফাতের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে শাইনপুকুরের সংগ্রহ ১২৫ রান।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
শাইনপুকুর ক্রিকেট ক্লাব- ১২৫/৬ (২০ ওভার) (তামিম ৩০, রবিউল ২৫, সুমন ২৩, অংকন ২০; সাকিব ২/২৯, ইয়াসির ২৪/২)
মোহামেডান স্পোর্টিং ক্লাব- ১২৯/৭ (১৯.৫ ওভার) (ইমন ৩৯, শামসুর ২৪, সাকিব ২৮, নাদিফ ২০, রনি ৮, মিশু ৩*; সুমন ২/২৭, রবি ১/১২
