মুশফিকের ব্যাটে ভর করে আবাহনীর সহজ জয়-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিজেদের প্রথম ম্যাচে জয়ের জন্য শেষ দুই ওভারে আবাহনীর প্রয়োজন ছিল ১৪ রান। মিলনের করা ইনিংসের নবম ওভারে ১০ রান তুলেন মুশফিকুর রহিম ও মোসাদ্দেক হোসেন সৈকত। যে কারণে শেষ ওভারে ম্যাচ জিততে আবাহনীর দরকার ছিল মাত্র ৪ রান।

জয়নুলের করা শেষ ওভারের প্রথম দুই বলে ৬ রান তুলে নিজেদের জয় নিশ্চিত করে আবহনী। ২৬ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন দলটির অধিনায়ক মুশফিক। এতে করে ৭ উইকেটের জয় পায় তারা।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পারটেক্সের। ব্যক্তিগত মাত্র ১ রানে মেহেদি হাসান রানার বলে মোসাদ্দেক হোসেনকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সায়েম আলম রেজভি। এরপর ব্যক্তিগত ৬ রানে আঘাত পেয়ে মাঠ ছাড়েন নিহাদ উজ জামান।

সংক্ষিপ্ত স্কোর:

পারটেক্স স্পোর্টিং ক্লাব: ১২০/৫ (ওভার ২০) ( তাসামুল ৬৫*, মঈন ২২, মুসা ১১, তাইজুল ২/১২, রানা ২/৩১)

আবাহনী লিমিটেড: ৭২/৩ (ওভার ৯.২) (মুশফিক ৩৮*, নাইম ১৯, ইমরান ১/১১, শাহবাজ ১/১১

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »