নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঢাকা প্রিমিয়ার লিগে আজ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে আবাহনীর নতুন লক্ষ্য দাঁড়িয়েছে ৭০ রান। প্রথমে ব্যাট করে পারটেক্স নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করেছে ৫ উইকেটে ১২০ রান।
বৃষ্টির কারণে আবাহনীর ইনিংস থেকে কাটা হয় ১০ ওভার। লক্ষ্য কমিয়ে দেওয়া হয় ৫১ রান। নির্ধারিত নতুন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়েছে আবাহনী। ইনিংসের দ্বিতীয় ওভারেই পেসার এনামের শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ তুলে দেন শান্ত। পাঁচ বলে দুই রান করে ফিরে যান তিনি।
