স্বপ্নের বাইক পেয়ে ইভ্যালিকে মুস্তাফিজের ধন্যবাদ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

মোস্তাফিজুর রহমান বল হাতে যতটা ক্ষুরধার ব্যাক্তি লাইফে ততটাই সাধারণ। স্বল্প ভাষী, লাজুক, সাধারণ চলাফেরা, হাসিখুশি সব মিলিয়ে একজন অসাধারণ ব্যাক্তিত্ব। ব্যাক্তি লাইফে শখ আহ্লাদ সবারই আছে, ব্যতিক্রম নন মুস্তাফিজুর রহমানও। তার মাধ্যে মোস্তাফিজ এর অন্যতম শখ বাইক রাইডিং। ছুটি কাটাতে গ্রামে ফিরলে অনেক বারই তাকে বাইক নিয়ে ঘুরতে দেখা গেছে। বলাই যায় বাইক তার খুব প্রিয়। ইয়ামাহা ব্র্যান্ডের অত্যাধুনিক একটি বাইক কেনার স্বপ্ন ছিল তার। মোসৃতাফিজ এর সেই স্বপ্ন পূরণ করেছে ইভ্যালি।

 

বাংলাদেশি অনলাইন শপিং প্লেস ইভ্যালি থেকে ইয়ামাহা ব্রান্ডের অত্যাধুনিক একটি বাইক কিনেছেন ফিজ। বাইক পেয়ে ব্যাপক উচ্ছ্বসিত তিনি। বাইব পাওয়ার আনন্দে উচ্ছ্বাসিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তার ‘স্বপ্নপূরণে’র কথা।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমার স্বপ্নের বাইকটির জন্য আর সকাল সকাল মন ভালো করে দেয়ার জন্য ধন্যবাদ ইভ্যালি।’

বল হাতে দূর্দান্ত সময় পার করছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের ব্যাস্ত সূচির জন্য ব্যাস্ত থাকতে হচ্ছে ফিজকেও। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, তারপর নিউজিল্যান্ড সফর। সেই সফর শেষ করে পরিবারের সাথে সময় কাটাতে পারেন নি মোস্তাফিজ। নিউজিল্যান্ড থেকে ফিরেই।সোজা উড়াল দেন ভারতে। আইপিএল খেলা শেষ করে দেশে ফিরে ছিলেন কঠোর কোয়ারেন্টিনে। সেই কোয়ারেন্টিন শেষ করে শ্রীলঙ্কা সিরিজের জৈব সুরক্ষা বলয়ে যোগ দেন মুস্তাফিজ।

মাত্র কয়েকদিনের ছুটি পেয়েছেন মোস্তাফিজ। ৩১ মে থেকেই ফের মাঠে ফিরতে হবে তাকে। কেননা এই সময়ে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। জনপ্রিয় এই টুর্নামেন্টে মুস্তাফিজ খেলবেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে। এই দলে আরও আছেন তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, নাজমুল ইসলাম অপুর মত ক্রিকেটাররা।

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »