নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রায় এক যুগ আগে থেকেই ঢাকার ক্লাব ক্রিকেটে সর্বোচ্চ সম্মানী পেয়ে আসছেন সাকিব আল হাসান। ২০০৯-১০ মৌসুমে ৩৫ লাখ টাকায় সাকিবকে দলে ভিড়িয়ে ক্রিকেটাঙ্গনে হৈ চৈ ফেলে দিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। পরবর্তীতে উন্মুক্ত দল-বদলে ভিক্টোরিয়ায় ২০১১-১২ মৌসুমে ৪০ লাখ টাকা সম্মানী দিয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডার কে। ২০১৩-১৪ মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জে সাকিবের পেমেন্ট ছাড়িয়ে গিয়েছিল প্রায় অর্ধকোটি টাকা।
করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি এড়াতে ৫০ ওভারের ফরম্যাটের ২০১৯-২০ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ স্থগিত হয়ে ১৪ মাস পর টি-২০ ফরম্যাটে লিগ আয়োজনের সিদ্ধান্ত নেয়ায় লাভজনক হয়েছে সাকিব আল হাসানের। নিষেধাজ্ঞা কাটিয়ে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সাকিবকে খেলার সুযোগ দিয়েছে বিসিবি। তাতেই সম্মানীর অংকে মুশফিকুর রহিমকে চাড়িয়ে উর্ধে সাকিব। এ আসরে তিনি সম্মানি হিসাবে পাবেন ৭০ লক্ষ টাকা। যা রেকর্ড পরিমান।
এমনটাই জানিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটির এক (নাম প্রকাশে অনিচ্ছুক) কর্মকর্তা-‘চুক্তির আগে সাকিবের শর্ত ছিল একটাই, লিগে সর্বোচ্চ সম্মানী দিতে হতে তাকে। মুশফিককে আবাহনী যা দিয়েছে, তার চেয়ে বেশি পারিশ্রমিক দিতে হবে। তার এই শর্তের পেছনে যুক্তিও আছে। মোহামেডানে খেলার কারণে পাকিস্তান সুপার লিগে খেলতে পারবে না সে। সেখান থেকে বড় অংক আয়ের সুযোগ হাতছাড়া যখন করছে,তখন তো তার সম্মানীর ব্যাপারটা দেখতে হবে।সাকিবকে পেলে টিমের ব্রান্ডিংটাও হচ্ছে। তাই ক্রিকেট কমিটির কেউ তার শর্তে আপত্তি তোলেনি।’
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য হওয়া সত্বেও ক্লাবকে ছাড় দেননি সাকিব। ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি টোয়েন্টি তে রেকর্ড ৭০ লাখ টাকা সম্মানীতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি মোহামেডানে। এ তথ্যই দিয়েছেন ক্রিকেট কমিটির ওই কর্মকর্তা।
