চুক্তির মেয়াদ বাড়ছে নান্নু-বাশারদের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রতিটা সিরিজেই দল নির্বাচনের পর ক্রিকেট ভক্ত সমর্থকরা পছন্দসই দল না হওয়ায় বরাবরই আঙ্গুল তুলেন জাতীয় দলের নির্বাচকদের উপর। বেশ কিছু ক্ষেত্রে টানা ব্যর্থতার পরও কাউকে জাতীয় দলে দেখা যায় আবার কেউ কেউ এসেই হারিয়ে যান। সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত সমর্থকদের প্রত্যাশা নির্বাচক প্যানেলে পরিবর্তন আনবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে ক্রিকেট ভক্তদের উলটো দিকেই হাটলো বিসিবি! জাতীয় দলের নির্বাচক পদে মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশারের মেয়াদ শেষ হতে চললেও তাদের নতুন মেয়াদ বাড়ানো হয়েছে। মূলত বিসিবির ভাষ্যমতে তারা দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ দল বেশ কিছু সাফল্য দেখেছে সেই সাথে দলে পূর্বের চেয়ে অনেক বেশি উন্নতি এসেছে। দুই নির্বাচকের সাথে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়াতে চাইছে বিসিবি, যা মাঠে গড়াবে চলতি বছরের নভেম্বরে।

২০১১ সালে থেকে প্রায় ১০ বছর ধরে নির্বাচক প্যানেলের দায়িত্বে আছেন তারা। এর মধ্যে আকরামের খানের পর ২০১৬ সালে প্রধান নির্বাচকের দায়িত্বে আসেন মিনহাজুল আবেদিন নান্নু। এবার নতুন চুক্তি বাড়ানোর বিষয়ে গণমাধ্যমে ইঙ্গিত দিলেন আকরাম খান।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আকরাম খান বলেন, ‘দেখুন, আমার থেকে দুজনের চুক্তি বাড়ানোটা সমর্থন করি। বর্তমানে যারা আছেন তাদের সাথে চুক্তি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।’

সামনে জাতীয় দলের ব্যস্ত সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজের সাথে আছে বিশ্বকাপও আর চাপ সামলাতে সম্প্রতি এই দায়িত্বে যুক্ত হয়েছেন আব্দুর রাজ্জাকও। আকরাম জানান, ‘ঘাটতি পূরণে আমরা প্যানেলে আব্দুর রাজ্জাককে নিয়েছি বেশ কদিন হয়ে গেল।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »