তামিমকে আইসিসির জরিমানা –

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে আম্পায়ারের বিতর্কিত আউটের সিদ্ধান্তে মাঠে মেজাজ হারিয়েছিলেন তামিম ইকবাল।এর পাশাপাশি ম্যাচ শেষে আম্পায়ারের সিদ্ধান্তের সরাসরি বিরোধীতা করেন তিনি। যার ফলে, আইসিসির কোড অফ কন্ডাক্ট ভঙ্গের দায়ে ম্যাচ ফির ১৫% জরিমানা গুনতে হচ্ছে তামিমকে। আর্থিক জরিমানার  পাশাপাশি তামিমের নামের পাশে যোগ হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট। অপরাধে স্বিকার করে আইসিসির দেওয়া এই শাস্তি মেনে নিয়েছেন তামিম।

উল্লেখ্য, গতকাল সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের ঘটনা এটি। ম্যাচের ১০ম ওভারে চামিরার করা বলটি তামিমকে পরাস্ত করে উইকেটরক্ষক ডিকভেলার তালুবন্দী হয়। বোলার-উইকেট রক্ষকের সম্বেলিত আবেদনে সাড়া দিয়ে আউট এর সিদ্ধান্ত জানান আম্পায়ার। বেশ আত্মবিশ্বাসী থেকে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নেন তামিম। রিভিউ নেওয়ার পরও থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের সিদ্ধান্ত অটল থাকে। আম্পায়ারের এমন সিদ্ধান্ত ততক্ষনিক মেনে নিতে পারেননি তামিম। প্যাভিলিয়নে ফেরার পথে তামিমের শারিরিক ভাঙ্গিতে তাকে মেজাজ হারাতে দেখা যায়।

নিজের আউট নিয়ে অসন্তুষ্ট তামিম ম্যাচ শেষেও নিজের হতাশার কথা জানিয়েছিলেন গণমাধ্যমকে।গণমাধ্যমকে তামিম জনান, তিনি শতভাগ নিশ্চিত বল তার ব্যাটে লাগেনি। আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়েছেন তিনি।

আইসিসির বাইবেল অনুযায়ী আম্পায়ারের সিদ্ধান্ত চুড়ান্ত সিদ্ধান্ত বলে গন্য হয়। যার ফলে তামিমের এই আচরন ভঙ্গ করেছে আইসিসির কোড অফ কন্ডাক্ট। আইসিসির ২.৩ ধারা অনুযায়ী তামিমকে অভিযুক্ত করে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। নিজের বিরুদ্ধে আনিত অভিযোগ ও শাস্তি মেনে নিয়েছেন তামিম।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »