শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় গর্বের:সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সদ্য সমাপ্ত হলো শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২-১ এ টাইগাররা সিরিজ জিতলেও ব্যাট হাতে মোটেও ভালো সময় যায়নি সাকিবের! ৩ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মোটে ১৯ রান। তবে এই সিরিজ থেকে জয়টা উপভোগ করে বাকিটা সামনে এগোতে চান সাকিব।

আর একদিন পর থেকেই শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এবারের আসরে মোহামেডানের হয়ে খেলতে দেখা যাবে সাকিবকে। আজ জার্সি উন্মোচন অনুষ্ঠানে শ্রীলঙ্কা সিরিজের ব্যাপারে গণমাধ্যমে সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়কে গর্বের বিষয় হিসেবে তুলে ধরেন।

এছাড়া সাকিব বলেন, ‘আমার তো মনে হয় খুবই ভালো, প্রথমবার শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ জিতলাম। অবশ্য এটাও বলতে হবে, শ্রীলঙ্কা তাদের সেরাটা খেললে ফলটা ভিন্ন হতে পারতো। তবে সব মিলিয়ে যে সিরিজ গিয়েছে , সেটা নিয়ে আমাদের গর্বিত হওয়া উচিত, এখান থেকে সামনে যাওয়া উচিত।’

ব্যাট হাতে পারফরম্যান্স মোটেও ভালো না হলেও বল হাতে নিয়েছেন তিন উইকেট। উইকেট সংখ্যা বেশ কম হলেও বল হাতে ছিলেন অনেকটা কৃপণ। অবশ্য তার বলে সুযোগ হলেও দূর্ভাগ্যবশত উইকেটের দেখা পাননি তিনি।

তবে সব ভুলে আসন্ন ডিপিএলে মনোযোগ দিতে চান তিনি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) না খেলে এবার ডিপিএল খেলার সিদ্ধান্ত নেন তিনি। তবে আরেকটা ব্যাপার হলো এবার ডিপিএলে মোহামেডানের হয়ে অধিনায়কত্ব করবেন সাকিব। তাই সব মিলিয়ে পুরোনো সাকিবকে দেখার প্রত্যাশায় ভক্ত সমর্থকরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »