নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিত আসর। আজ শনিবার (২৯ মে) অনুষ্ঠিত বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) স্পেশাল জেনারেল মিটিংয়ে এমন সিদ্ধান্ত এসেছে।
ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে, সেপ্টেম্বর-অক্টোবরে আমিরাতেই অনুষ্ঠিত হবে আইপিএলের বাকি ৩১ ম্যাচ। এ ছাড়া চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে আয়োজনের জন্য আইসিসির কাছে আরও কিছু সময় চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
