নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরুর আগে করোনা পজিটিভ হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস। যে কারণে অভিজ্ঞ এই ক্রিকেটারের ডিপিএলে অংশগ্রহণ করা কঠিন হয়ে পড়েছে।
লিগ শুরুর আগে সব ক্রিকেটারকে বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা করতে হচ্ছে। নেগেটিভ হওয়ার পরই যোগ দিতে পারবে দলের জৈব সুরক্ষা বলয়ে। সেই লক্ষ্যে নমুনা জমা দিয়েছিলান ইমরুল। যদিও সেই প্রথম পিসিআর পরীক্ষায় ইমরুলের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
