নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ২-০ তে জিতেছে বাংলাদেশ। এই সিরিজে ব্যাট-বলে নিজের সেরাটা দিতে পারেন নি সাকিব আল হাসান। বল হাতে ভালো করলেও ব্যাট হাতে নামের প্রতি সুবিচার করতে পারেন নি তিনি। তবো তাকে নিয়ে চিন্তিন নয় বিসিবি প্রঊান নাজমুল হোসেন পাপন। তিনি মনে করেন দ্রুতই ফিরবেন ফর্মে ফিরবেন সাকিব আল হাসান।
বাংলাদেশের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান। ব্যাটে বলে সমান তালে পারফর্ম করে নিজেকে নিয়ে এসেছেন অন্যান্য উচ্চতায়। ১ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নিজের চেনা ছন্দে ফিরতে পারপন নি সাকিব। যদিও আন্তর্জাতিক অঙ্গনে ফেরার সিরিজটা স্বপ্নের মতো কাটিয়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে সেই সিরিজে ব্যাট হাতে ১১৩ রানের পাশাপাশি বল হাতে ৬ উইকেট নিয়েছিলেন। যার ফল সরুপ পেয়েছিলেন সিরিজ সেরার পুরস্কার। তবে লঙ্কানদের বিপক্ষে দেখা মিলেনি পুরনো সাকিবের। পুরো সিরিজ তিন ম্যাচে ১৯ রান করার সঙ্গে নিয়েছেন ৩ উইকেট।
নিঃসন্দেহে ব্যাট হাতে বাজে সময় পার করছেন সাকিব। তবে সাকিবের এমন পারফরম্যান্সে চিন্তার কোন কারণ দেখছেন না বোর্ড সভাপতি পাপন। ম্যাচ শেষে এ প্রসঙ্গে পাপন বলেন, ‘সাকিবে ব্যাপারটা হলো, ওকে নিয়ে মন্তব্য করার কোনো কারণ… ওকে নিয়ে আমি চিন্তিত নই একেবারেই। কারণ ও (সাকিব) হলো অবশ্যই আমাদের সেরা অলরাউন্ডার। ওর সামর্থ্য নিয়েও আমাদের কারও কোনো চিন্তা ভাবনা নেই বা দ্বিধাদ্বন্দ্ব। সাকিব অবশ্যই ফিরবে। এখন হয়তো, সে হয়তো ছন্দটা পাচ্ছে না। কিন্তু সে অবশ্যই ফিরবে। এটাতে কোনো সন্দেহ নেই।’
সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে শ্রীলংকার বিপক্ষে প্রথম বারের মতো সিরিজ জয়ের কৃতিত্ব গড়ে বাংলাদেশ। কিন্তু শেষ ম্যাচে সফরকারীদের বিপক্ষ ৯৭ রানর ব্যাবধান হেরে যায় বাংলাদেশ। এদিন মাঠে বসে সাকিব-মুশফিকুর রহিমদের খেলা দেখেছেন পাপন। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছে, ব্যাটিং-বোলিং কিংবা ফিল্ডিং, কোন বিভাগেই ঠিকঠাক মতো খেলতে পারেনি বাংলাদেশ।
পাপন বলেন, ‘যত ভালো দলই হোক না কেন, জিততে হলে ভালো খেলতেই হবে। আমি আগেও বলেছি, শ্রীলঙ্কা দলটা শক্তিশালী। আমরা প্রথম দুই ম্যাচে প্রত্যেকটা বিভাগে মোটামুটি ভালো করেছি। আজকে সেদিক দিয়ে আমরা পারিনি। বোলিং, ফিল্ডিং, ব্যাটিং কোনোটিই ঠিকঠাক হয়নি। কৃতিত্ব অবশ্যই দিতে হবে শ্রীলঙ্কান দলকে। কিন্তু আমাদের যে সামর্থ্য ছিল, সে অনুযায়ী করতে পারিনি।
নিউজক্রিকেট /রাসে
