শুরুতে তিন উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে শুরুর দিক থেকেই বেশ ভাল সূচনা করে সফরকারী ব্যাটসম্যানরা।

অধিনায়ক কুশল পেরেরার সেঞ্চুরি ও ধনঞ্জয়া ডি সিলভার দায়িত্বশীল ইনিংসে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বড় সংগ্রহ করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নিয়েছেন ৪ উইকেট। নির্ধারিত ৫০ ওভারে তাদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান।

২৮৭ রানের টার্গেটে ব্যাট হাতে শুরুতেই বিপর্যস্ত বাংলাদেশ দল। লিটন দাশের বিপরীতে দলে যোগ হওয়া নাঈম শেখ। তিনিও ব্যাট হাতে ব্যার্থ।

সাকিব আল হাসান আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তিনি ৪ রান করে চামিরার বলে স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন মেন্ডিসের হাতে। এরপর তামিম ইকবাল ব্যক্তিগত ১৭ রানে চামিরার তৃতীয় শিকার হয়েছেন ডিকওয়েলার হাতে ক্যাচ দিয়ে। মানে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই বাংলাদেশের নেই তিন উইকেট।

শ্রীলঙ্কা- ২৮৬/৬ (৫০ ওভার) (গুনাথিলাকা ৩৯, পেরেরা ১২০, নিশাঙ্কা ০, মেন্ডিস ২২, ধনঞ্জয়া ৫৫*, হাসরঙ্গা ১৮; তাসকিন ৪/৪৬)

বাংলাদেশ- ৪৯/৩ (১৫ ওভার) (তামিম ১৭, নাঈম ১, সাকিব ৪, মুশফিক ১৪*, মোসাদ্দেক ১১*)

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »