নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিরিজের শেষ ওয়ানডেতে প্রথম ইনিংসে ব্যাট করে কুশাল পেরেরার সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৮৬ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।
এদিন মিরপুরে টসে জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। বাংলাদেশ দলে লিটনের বদলি নাইম আর লংকানদের দলে চার পরিবর্তন। ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই বাউন্ডারি দিয়ে শুরু করেন গুনাথিলাকা। এরপর টাইগার বোলারদের উপর পাওয়ারপ্লেতে ব্যাটিং ঝড় তুলেন দুই লংকান ওপেনার। প্রথম ১০ ওভারেই বিনা উইকেটে ৭৭ রান করে লংকানরা!
এরপর দলীয় ১২ তম ওভারে একই ওভারে গুনাথিলাকা ৩৯ ও নিসাঙ্কাকে শূন্য রানে তুলে নিয়ে টাইগারদের ম্যাচে ফেরায় তাসকিন। একপ্রান্তে দূর্দান্ত ফিফটি করেন কুশল পেরেরা৷ ৩য় উইকেটে কুশল মেন্ডিসকে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন পেরেরা। দলীয় ১৫১ রানে তাসকিনের বলেই ক্যাচ দিয়ে ব্যক্তিগত ২২ রানে ফিরেন মেন্ডিস। ৪র্থ উইকেটে ডি সিলভার সাথে ৬৫ রানের জুটির পথে ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি তুলে নেন কুশাল পেরেরা, এই সেঞ্চুরির পথে তিনি তিনবার জীবন পান!
দলীয় ২১৬ রানে ব্যক্তিগত ১২০ রান করে আউট হন কুশাল পেরেরা। এরপর ডিকভেলাও দ্রুত ফিরলে ২৩২ রানে পাঁচ উইকেট হারায় লংকানরা। শেষ দিকে ফিজ-তাসকিনদের দূর্দান্ত বোলিংয়ে রান নিতে খাবি খায় লংকান ব্যাটসম্যানরা তবে শরিফুলের শেষ ওভারে দেওয়া ১৮ রানে লংকানরা ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৬ রান করতে সক্ষম হয়।
লংকানদের পক্ষে পেরেরা সর্বোচ্চ ১২০ রান করেন এছাড়া ধনঞ্জয়া ডি সিলভা করেন অপরাজিত ৫৫ রান। তাসকিন আহমেদ ৪৬ রানে নেন ৪ উইকেট।
