নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনায় এক বছর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) স্থগিত থাকলেও চলতি মে মাসের ৩১ তারিখ থেকেই টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে গড়াচ্ছে এবারের আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে প্রথম ৩০ ম্যাচের জন্য সূচিও প্রকাশ করা হয়েছে। করোনার প্রকোপে গেলো বছর ডিপিএল স্থগিত করে বিসিবি। ক্রিকেটাররাও চাচ্ছিলেন যত দ্রুত ডিপিএল মাঠে গড়াবে ততোই তাদের জন্য ভালো। সব মিলিয়ে সব আশংকা পাশ কাটিয়ে মাঠে গড়াচ্ছে ডিপিএলের এবারের আসর।
অংশগ্রহণকারী দলগুলো হলো, আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রুপগঞ্জ, গাজী গ্রুপ ক্রিকেটার্স, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, ব্রাদার্স ইউনিয়ন, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবং পারটেক্স স্পোর্টিং ক্লাব।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসরটি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এবং এতে অংশ নিবে মোট ১২টি দল। প্রথম ৩০ ম্যাচের সূচি ঘোষণা করা হলেও বাকি সূচি শীগ্রই প্রকাশ করবে বিসিবি। প্রতিদিন ৬টি করে ম্যাচ খেলা হবে মোট তিনটি ভেন্যুতে। প্রথম ম্যাচ সকাল ৯ টা ও পরের ম্যাচ হবে দুপুর দেড়টায়।
ডিপিএলের সূচি:
প্রথম রাউন্ড
৩১ মে, ২০২১
সকাল ৯টায়
ম্যাচ ১: আবাহনী-পারটেক্স, মিরপুর।
ম্যাচ ২: রূপগঞ্জ-ওল্ড ডিওএইচএস, বিকেএসপি-৩
ম্যাচ ৩: ব্রাদার্স-দোলেশ্বর, বিকেএপি-৪
দুপুর ১টা ৩০ মিনিটে
ম্যাচ ৪: শেখ জামাল-খেলাঘর, মিরপুর
ম্যাচ ৫: প্রাইম ব্যাংক-গাজী গ্রুপ, বিকেএসপি-৩
ম্যাচ ৬: মোহামেডান-শাইনপুকুর, বিকেএসপি-৪
দ্বিতীয় রাউন্ড
১ জুন, ২০২১
সকাল ৯টায়
ম্যাচ ১: আবাহনী-ওল্ড ডিওএইচএস, বিকেএসপি-৪
ম্যাচ ২: রূপগঞ্জ-ব্রাদার্স, বিকেএসপি-৩
ম্যাচ ৩: দোলেশ্বর-খেলাঘর, মিরপুর
দুপুর ১টা ৩০ মিনিট
ম্যাচ ৪: শেখ জামাল-গাজী গ্রুপ, মিরপুর
ম্যাচ ৫: প্রাইম ব্যাংক-শাইনপুকুর, বিকেএসপি-৪
ম্যাচ ৬: মোহামেডান-পারটেক্স, বিকেএসপি-৩
তৃতীয় রাউন্ড
৩ জুন, ২০২১
সকাল ৯টায়
ম্যাচ ১: রুপগঞ্জ-খেলাঘর, বিকেএসপি-৪
ম্যাচ ২: দোলেশ্বর-গাজী গ্রুপ, বিকেএসপি-৩
ম্যাচ ৩: মোহামেডান-প্রাইম ব্যাংক, মিরপুর
দুপুর ১টা ৩০ মিনিট
ম্যাচ ৪: আবাহনী-ব্রাদার্স, মিরপুর
ম্যাচ ৫: শেখ জামাল-শাইনপুকুর, বিকেএসপি-৩
ম্যাচ ৬: ওল্ড ডিওএইচএস-পারটেক্স, বিকেএসপি-৪
চতুর্থ রাউন্ড
৪ জুন, ২০২১
সকাল ৯টায়
ম্যাচ ১: রুপগঞ্জ-গাজী গ্রুপ, বিকেএসপি-৪
ম্যাচ ২: দোলেশ্বর-শাইনপুর, মিরপুর
ম্যাচ ৩: ব্রাদার্স- ওল্ড ডিওএইচএস, বিকেএসপি-৩
দুপুর ১টা ৩০ মিনিট
ম্যাচ ৪: আবাহনী-খেলাঘর, বিকেএসপি-৩
ম্যাচ ৫: শেখ জামাল-মোহামেডান, মিরপুর
ম্যাচ ৬: প্রাইম ব্যাংক-পারটেক্স, বিকেএসপি-৪
পঞ্চম রাউন্ড
৬ জুন, ২০২১
সকাল ৯টায়
ম্যাচ ১: রুপগঞ্জ-শাইনপুকুর, বিকেএসপি-৩
ম্যাচ ২: দোলেশ্বর-মোহামেডান, বিকেএসপি-৪
ম্যাচ ৩: খেলাঘর- ওল্ড ডিওএইচএস, মিরপুর
দুপুর ১টা ৩০ মিনিট
ম্যাচ ৪: আবাহনী-গাজী গ্রুপ, মিরপুর
ম্যাচ ৫: শেখ জামাল-প্রাইম ব্যাংক, বিকেএসপি-৪
ম্যাচ ৬: ব্রাদার্স-পারটেক্স, বিকেএসপি-৩
