সাকিব-মুশফিকদের অভিজ্ঞতায় এটা প্রত্যাশিত- আর্থার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দেশের মাটিতে গেলো দশ সিরিজেই বেশ সফলতা দেখেছে টাইগাররা। মুশফিকের ব্যাটে আর মিরাজ-সাকিবদের দাপুটে বোলিংয়ে ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ২-০ তে জিতে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। অবশ্য বাংলাদেশের এই জয়ে প্রশংসা করছেন শ্রীলঙ্কার হেড কোচ মিকি আর্থারও। তিনি বলেন বাংলাদেশ তাদের প্রত্যাশা অনুযায়ীই পারফর্ম করেছে।

অভিজ্ঞ ক্রিকেটারদের বাদ দিয়ে তরুন ক্রিকেটার নিয়েই টাইগার সফরে এসেছে লংকানরা। মূল লক্ষ্য ২৩ বিশ্বকাপ। তবে বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার থাকলে বাংলাদেশের সাম নে পাত্তাই পায়নি লংকানরা। তবে লংকানদের থেকে তামিম-সাকিব, মুশফিকদের দীর্ঘ অভিজ্ঞতা মূলত পার্থক্য গড়ে দিয়েছেন বলে মনে করেন আর্থার।

এ প্রসঙ্গে আর্থার বলেন, ‘সাকিব, তামিম ও মুশফিক ২০০ এর বেশি ম্যাচ খেলেছে। মাহমুদউল্লাহও ২০০ ম্যাচ খেলার দ্বারপ্রান্তে। মুস্তাফিজ ও মেহেদি (হাসান মিরাজ) নিজেদের কন্ডিশনে এখন দারুণ ইউনিট। আমরা বাংলাদেশের সঙ্গে বেশ কঠিন প্রতিদ্বন্দ্বীতা আশা করছি। আর তারা সেটাই আমাদের দিয়েছে।’

সিরিজের দুই ম্যাচে মিরাজ সাত ও সাকিব নিয়েছেন তিন উইকেট। স্পিনে বেশ ভালো খেলা লংকানরা এভাবে মিরাজ-সাকিবদের ঘূর্ণিতে কাটা পড়বে সেটা দেখেই অবাক লংকান হেড কোচ।

তিনি বলেন, ‘স্পিনারদের (সাকিব-মিরাজ) সামলাতে আমাদের সংগ্রাম করতে হচ্ছে। যা আমাকে বেশ আশ্চর্য করেছে। নেটে আমি যে ব্যাটসম্যানদের দেখি, মাঠে তারেই একেবারে অন্যরকম। অথচ নেটে তারা দারুণ সাবলীল। হতে পারে চাপ কিংবা ব্যর্থতার ভয় থাকতে পারে তাদের মনে, এসব মন থেকে দূরে সরাতে হবে। তারা বেশ দক্ষ ব্যাটসম্যান, বিশেষ করে স্পিনের বিরুদ্ধে। তারা এখন পর্যন্ত সেটা দেখাতে পারেনি, কিন্তু আমি আগামীকাল সত্যি খুব ভালো পারফরম্যান্সের দিকে তাকিয়ে আছি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »