নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশে সফররত শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল অবশেষে করোনামুক্ত হলো। এর আগে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছিলেন দলটির পেসার শিরান ফার্নান্দো। তবে সর্বশেষ নমুনা পরীক্ষায় নেগেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন তিনি।
২৫ মে করোনার নমুনা জমা দিয়ে ২৬ মে ফলাফলে নেগেটিভ হয়েছেন তরুণ এই পেসার। যে কারণে এখন আর আইসোলেশনে থাকতে হচ্ছে না তাকে। লঙ্কানরা চাইলে শেষ ম্যাচে একাদশেও নিতে পারবে তাকে।
