বাংলাদেশের সঙ্গে হার, মানতে পারছেন না জয়সুরিয়া-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

‌রঙিন পোশাকের ক্রিকেটে বাংলাদেশের উন্নতিটা চোখে পরার মতো। যে ক্রিকেট দলটাকে একটা ম্যাচ জয়ের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হতো। সেই দলটি কিনা বিশ্বের বড় বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত সিরিজ জিতছে। এশিয়ার দুই পরাশক্তি দল ভারত, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও একটা জায়গায় পিছিয়ে ছিল বাংলাদেশ। এশিয়ার অন্যতম সেরা দল শ্রীলংকার বিপক্ষে কখনোই সিরিজ জিততে পারে নি বাংলাদেশ। চলতি সিরিজে এক ম্যাচ বাকি রেখে ২-০ তে সিরিজ নিশ্চিত করে সেই অপেক্ষার অবসান বাংলাদেশ । আর এই বিষয়টি মেনে নিতে পারছেন না শ্রীলংকান সাবেক খেলোয়াড় সনাৎ জয়সুরিয়া।

‌চলতি সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩৩ রাবে হেরেছিল শ্রীলংকা।পরের ম্যাচে বৃষ্টি আইনে ১০৩ রানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরেছে শ্রীলংকা।শ্রীলঙ্কার কিংবদন্তী ক্রিকেটার সনাৎ জয়াসুরিয়া উত্তরসূরিদের এমন করুন হার মেনে নিতে পারছেন না। এখন শেষ ম্যাচে জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর কথা জানালেন তিনি

এক টুইট বার্তায় জয়সুরিয়া লিখেছেন, একজন সাবেক খেলোয়াড় ও অধিনায়ক হওয়ার সুবাদে বাংলাদেশের কাছে প্রথম সিরিজ হার মেনে নেওয়া আমার পক্ষে কঠিন। এরপর দলের প্রতি বার্তা দিয়ে বলেন, জাতির সম্মান ঝুঁকিতে রয়েছে ছেলেরা, শেষ ম্যাচে লড়াই চালাও। শু

উল্লেখ্য সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আগামিকাল (২৮ মে) মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১টায়

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »