এমন অর্জন কল্পনাও করেননি মিরাজ-।

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টেস্ট ক্রিকেটের মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আবির্ভাব মেহেদী হাসান মিরাজের। অভিষেকেই বাজিমাত করেছেন এই অফ স্পিনার। অভিষেক টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে ইংল্যান্ডকে হারিয়েছেন। ৬ মাস পর সীমিত ওভারের ক্রিকেটে অভিষেক হলে সেখানে ছিলেন অনিয়মিত। সেই মিরাজ এংন হয়ে উঠেছেন বাংলাদেশ দলের প্রধান বোলার।

ধারাবাহিক পারফরমেন্সে আইসিসি ওয়ানডে ক্রিকেটের বোলিং র‍্যাংকিংয়ে উঠে এসেছেন দুই নম্বরে। বুধবার আইসিসি প্রকাশিত সর্বশেষ র‍্যাংকিংয়ে এমন তথ্য প্রকাশ হয়।

মিরাজ এখন ছন্দে আছেন। গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৭ উইকেটে বছর শুরু করেন। চলমান ওয়ানডে সিরিজটা শুরু করেছিলেন মিরাজ বোলারদের র‍্যাংকিংয়ে ৫ নম্বর থেকে। সিরিজের প্রথম ২ ম্যাচে ৭ উইকেটে (৭/৫৮) এখন অন্য এক উচ্চতায় উঠে এসেছেন।

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে বাঁ হাতি স্পিনার আবদুর রাজ্জাকের (২০১০ সালে) পর আইসিসির বোলিংয়ে র‍্যাংকিংয়ে শীর্ষ দুইয়ে উঠে এলেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।

তিন ধাপ এগিয়ে এখন মিরাজ ছুটছেন নিউজিল্যান্ড পেস বোলার ট্রেন্ট বোল্টের পেছনে। টেন্ট বোল্ট ৭৩৭ পয়েন্ট নিয়ে আছেন ১ নম্বরে,সেখানে ২ নম্বরে উঠে আসা মিরাজের রেটিং পয়েন্ট ৭২৫। সিরিজের তৃতীয় ম্যাচে বোলিং ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে পারলে এক নম্বরে উঠে আসাও অসম্ভব হবে না।

ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে কোন একদিন বিস্ময়কর অবস্থানে আসবেন, তা কল্পনায়ও করেননি মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন ”আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভাল লাগছে দুই নম্বর র‍্যাংকিংয়ে এ আসতে পেরে। আমি কখনো ভাবিনি ওয়ানডে ক্রিকেটে র‍্যাংকিংয়ে দুই নম্বরে আসতে পারব।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »