নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করছে বিসিসিআই। মহামারি করোনার প্রভাবে স্থগিত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের বাকি ম্যাচগুলো আয়োজনের সিদ্বান্ত নিয়েছে বিসিসিআই। সংযুক্ত আরব আমিরাতে সেপ্টেম্বের-অক্টোবরের মধ্যে আইপিএলের বাকি অংশ আয়োজনের সম্ভাব্য সময় বলেই জানা যায়। পুরো ভারতে করোনার হার বৃদ্ধি পাওয়ায় গত ৪ মে স্থগিত হয় আইপিলের চতুর্দশ আসর। এরপর থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড পরিকল্পনায় আছে, কিভাবে আসরের বাকি ম্যাচগুলো আয়োজন করা যায়। মরুভূমির দেশ আরব আমিরাতে বাকি ম্যাচগুলো আয়োজনের ব্যাপারে মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ২৯ মে হবে লাস্ট বোর্ড সভা, এই সভায় পরবর্তী অংশ আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা যায়। বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান, “ আগামী ৮ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে খেলা শুরু হতে পারে, সেই পরিকল্পনা রেখেই আলোচনা চলছে। তবে ১৮ ও ১৯ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় ওই দুইদিনের যে কোন দিন আইপিএল শুরুর সম্ভাবনা বেশি”। এই সময়ে আইপিল আয়োজন হলে ৯ অথবা ১০ অক্টোবর হতে পারে আইপিলের এবারের আসরের ফাইনাল ম্যাচ। বিসিসিআইয়ের কর্মকর্তা আরো জানায়, ফাইনালের আগের ম্যাচগুলো হবে ডাবল হেডারে অর্থাৎ একদিনে হবে দুই ম্যাচ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে আয়োজনের কথা থাকলেও, সেটা সরিয়ে …
