র‍্যাঙ্কিংয়ে মুশফিক মাহমুদউল্লাহর উন্নতি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে প্রথম বারের মতো সিরিজ জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকি রেখেই ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করেছে তামিম, মুশফিকরাবএই সিরিজে ব্যাটে-বলে পারফরম্যান্স করে আইসিসি র্যাংকিংয়ে উন্নতি করেছে মুশফিক, রিয়াদ, মিরাজ, মোস্তাফিজরা।

আইসিসির সর্বশেষ ঘোষিত ব্যাটসম্যান র্যাংকিংয়ে ক্যারিয়ারের সেরা ১৪ তম অবস্থানে উঠ এসেছেন মুশফিকুর রহিম। সিরিজের প্রথম দুই ম্যাচে ৮৪ এবং ১১৫ রানের ইনিংস খোলেছেন মুশফিক। এর আগে ১৮ তম অবস্থানে থেকে সিরিজ শুরু করেছিলেন মুশফিক। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান উন্নতি করেছেন ৪ ধাপ। এই জায়গায় উঠে আসার পথে তিনি পেছনে ফেলেছেন জো রুট, স্টিভেন স্মিথ, মার্টিন গাপটিল ও শিখর ধাওয়ানকে।

ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদেরও। দুই ম্যাচে যথাক্রমে ৫৪ ও ৪১ রানের ইনিংস খেলা রিয়াদ ২ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ৩৮ নম্বরে অবস্থান করছেন তিনি।

বোলিং র্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২ নম্বরে উঠেছেন অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। ৮ ধাপ এগিয়ে ৮ম স্থানে উঠে এসেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।

নিউজক্রিকেট/ রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »