নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারত জুড়ে করোনার মহামারি আকার ধারন করায় শেষ পর্যন্ত স্থগিত হয় আইপিএল। টুর্নামেন্ট চলাকালীন বেশ কয়েকজন ক্রিকেটার ও কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় টুর্নামেন্ট স্থগিত করতে বাধ্য হয় কতৃপক্ষ।
আইপিএল স্থগিত হওয়ার পর করোনায় আক্রান্ত ক্রিকেটারদের মধ্যে নাম ছিল টিম সেইফার্টেও। সেই সময় মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিলেন এই কিউই ক্রিকেটার। সেই কথা সরাসরি না বললেও ইঙ্গিতে বুঝিয়ে দিলেন ভুক্তভোগী সেইফার্ট। তিনি বলেন ‘আপনি অনেক খারাপ কিছুর কথাই শুনেছেন, আমি ভেবেছিলাম আমার ক্ষেত্রে সেটাই হতে যাচ্ছে।’
ইতোমধ্যে করোনা মুক্ত হয়ে দেশে ফিরেছেন তিনি। সেখানেও কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে থাকে। অকল্যান্ডের একটি হোটেলে কোয়ারেন্টাইন থেকেই স্থানীয় গণমাধ্যমকে করোনার দুঃস্মৃতি বর্ণনা দিয়েছেন তিনি। করোনা আক্রান্ত হয়েছেন যেনে মন থেকে নারবাস হয়ে পড়েছিলেন সেইফার্ট। মনে হচ্ছিল তার সবই যেন থেমে গেছে। বিশেষ করে ভারতে অক্সিজেন সঙ্কটের খবর তাকে বেশি নাড়া দিয়েছিল।
সেইফার্ট বলেন ‘পুরো বিশ্ব যেন সামান্য সময়ের জন্য হলেও থেমে যায়। আমি ঠিক ভাবতে পারছিলাম না এর পরে কী হবে এবং এটা ছিল খুবই ভীতিজনক অংশ। সব জায়গায় সংবাদ ছিল ভারতের অক্সিজেনের অভাব। আপনি ভাবতে পারবেন না যে, এমনটা আপনার সঙ্গেও হবে না। কোভিড জিনিসটা কি তা সম্পূর্ণ অজানা ছিল। এমন সময়ে আপনার কি প্রতিক্রিয়া হবে?’
কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে থাকলেও সাকিব আল হাসান, সুনীল নারিন, আন্দ্রে রাসেল ও প্যাট কামিন্সদের কারণে কোনো ম্যাচে সুযোগ হয়নি সেইফার্টের। দলটির দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ারের সঙ্গে করোনায় আক্রান্ত হন সেইফার্ট।
