ওয়ানডেতে দুইয়ে মিরাজ, সেরা দশে মুস্তাফিজ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ইতিমধ্যে ২-০ ব্যবধানে সিরিজ জয় করে নিয়েছে বাংলাদেশ। চলতি এই সিরিজে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মেহেদী হাসান মিরাজ।

এই দুই ম্যাচে মিরাজ শিকার করেছেন ৭ উইকেট। আর এমন নজর কাড়া পারফরম্যান্সের কারণে ৩ ধাপ এগিয়ে দুই নম্বরে অবস্থান করছেন তিনি।

এছাড়া উন্নতি হয়েছে মুস্তাফিজুর রহমানেরও। আট ধাপ এগিয়ে ৯ নম্বরে অবস্থান করছেন মুস্তাফিজ। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন ট্রেন্ট বোল্ট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »