নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্যান্সারের কাছে হার মানলেন সিসিডিএম-এর সাবেক সদস্য সচিব-
লিভার ক্যানসারে কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) এর সাবেক সদস্য আবিদ হোসেন। গত সোমবার গোপীবাগে নিজ বাসায় ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজেউন।
দীর্ঘদিন ধরেই লিভার ক্যান্সারে ভুগছিলেন আবিদ হোসেন। চিকিৎসা করেও ক্যান্সারকে পরাজিত করতে পারেননি তিনি।মাত্র ৫৯ বছরেই থামতে হয়েছে তাকে। ব্যাক্তিজীবনে তার স্ত্রী, ১ ছেলে ও ১ কন্যাসন্তান রয়েছে। সোমবার বাদ ইশা টিকাটুলি জামে মসজিদ এবং ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে তার নাযাজে জানাজা শেষে রাতে গোপীবাগ কবরস্তানে তাকে দাফন করা হয়।
কর্মজীবনে এক সময় ব্রাদার্স ইউনিয়নের হয়ে নব্বইয়ের দশকে ফুটবল খেলেছেন আবিদ হোসেন। পরবর্তীতে একই ক্লাবের ক্লাবের ক্রিকেট কমিটির সাথে যুক্ত ছিলেন দীর্ঘদিন।১৯৯৬-৯৭ মৌসুমে ঢাকার ক্লাব ক্রিকেট পরিচালনার জন্য ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) প্রতিষ্ঠিত হয়। সিসিডিএম-এর প্রতিষ্ঠাকালীন কমিটিতে প্রিমিয়ার ডিভিশনের কো-অর্ডিনেটরের দায়িত্বভার সফলভাবে পালন করেছেন।২০০৭-৮ মৌসুমে সিসিডিএম-এর সদস্য সচিবও ছিলেন তিনি। শেষ জীবনে ব্রাদার্স ইউনিয়নের বর্তমান পরিচালনা পরিষদের সদস্যও ছিলেন আবিদ হোসেন।
সারাজীবন ক্রিকেট এবং ক্রিকেট উন্নয়নে কাজ করেছেন আবিদ হোসেন । তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। সিসিডিএম প্রতিষ্ঠাকালীন কো অর্ডিনেটর এবং পরবর্তীতে সদস্য সচিব আবিদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বাংলাদেশ ক্রিকেট দলের ফ্যান ক্লাব বেঙ্গল টাইগার্সও তাদের সদস্য আবিদ হোসেনের মৃত্যুতে শোকাহত। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন
