নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দলের বিপর্যয় অবস্থা থেকে টেনে তুলে দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন মুশফিকুর রহিম। সিরিজের দ্বিতীয় ম্যাচের মতো প্রথম ম্যাচেও সেঞ্চুরির কাছাকাছি গিয়েও সেঞ্চুরির দেখা মিলেনি। কিন্তু সেঞ্চুরির আগ মুহূর্তে রিভার্স সুইপ খেলে আক্ষেপে আউট হয়ে মাটের বাহিরে যান তিনি।
দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করলেও কোন রিভার্স সুইপ শট খুব একটা খেলেননি মুশফিক। অনেকের ধারণা ছিল, গেল ম্যাচের ভুল থেকেই শিক্ষা নিয়ে এই ম্যাচে রিভার্স সুইপ করেননি অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তবে সেই ধারণা হেসে উড়িয়ে দিয়েছেন তিনি। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, পরিস্থিতি এলে তৃতীয় ম্যাচে একাধিক রিভার্স সুইপ খেলবেন তিনি।
গতমঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানড ম্যাচে দলের ব্যাটসম্যানরা শুরুতে সুবিধা করতে পারেনি, সেখানে ১২৭ বলে ১২৫ রানের দারুণ এক ইনিংস খেলেছেন মুশফিক। ৭০ বলে হাফ সেঞ্চুরি তুলে নিলেও সেই সময় তাঁর বাউন্ডারি সংখ্যা ছিল মোটে একটি। এদিকে সেঞ্চুরি করতে মাত্র পাঁচটি বাউন্ডারি মেরেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
রিভার্স সুইপ নিয়ে তিনি আরওচ আমি মনে করি, এটা আমার প্রিয় শটগুলির একটি এবং আমার একটি শক্তির জায়গাও। এরকম পরিস্থিতি আসেনি (এই ম্যাচে), এলে অবশ্যই আবার খেলব এবং এটাও বলতে চাই, তৃতীয় ওয়ানডেতে পরিস্থিতি এলে একটা নয়, আরও চার-পাঁচটাও খেলতে পারব।’
মুশফিকের সেঞ্চুরিতেই মূলত শ্রীলঙ্কার বিপক্ষে ২৪৬ রানের সংগ্রহ করে বাংলাদেশ। শুধু তাই নয়, এই সংগ্রহ নিয়েই বোলারদের দাপটে ১০৩ রানের বিশাল জয় পেয়েছে তামিম ইকবালের দলে। ফলে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। যে কারণে এই সেঞ্চুরিকে বড় স্পেশাল বলছেন মুশফিক।
তিনি বলেন, ‘প্রতিটি সেঞ্চুরিই আমার কাছে স্পেশাল, যদি বাংলাদেশ দল জেতে। সেদিক থেকে এই সেঞ্চুরি অবশ্যই স্পেশাল। এটা আরও বড় স্পেশাল, কারণ আমরা শ্রীলঙ্কার বিপক্ষে আগে কখনও সিরিজ জিতিনি। এটার কারণে জিততে পেরেছি। এটা অবশ্যই সামনের দিনে আমাকে আরও ভালো করার প্রেরণা দেবে।’
