ক্লার্কের খেলা সবচেয়ে দ্রুততম বোলার শোয়েব-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। ১৫ বছরের ক্যারিয়ারে অনেক বোলারেরই মুখোমুখি হয়েছেন এই অজি ব্যাটসম্যান।

মিচেল জনসন, ব্রেট লি, শন টেইট কিংবা জেসন গিলেস্পির মতো ক্রিকেটারদের মোকাবেলা করেছেন ক্লার্ক। সাথে অ্যান্ডু ফ্লিনটফ কিংবা শোয়েব আখতারের মতো দ্রুততম বোলারকেও মোকাবেলা করেছেন তিনি।

একটি পডকাস্টে ক্লাক বলেন,”আমার মুখোমুখি হওয়াদের মধ্যে শোয়েব আখতারের সবচেয়ে দ্রুত। সে ১৬০ কি:মি: গতিতে বোলিং করতে পারত। বিভিন্ন ধরণের বোলার ছিল যারা তিন ওভারের জন্য দ্রুত বোলিং করতে পারত।”

তিনি আরো বলেন,”ফ্লিনটফ ১২ ওভারের জন্য দ্রুত ছিল। লিও দ্রুত ছিল। শোয়েব তাদের মধ্যে দ্রুততম ছিল। শন টেইট, মিচেল জনসন, ব্রেট লি এবং জেসন গিলেস্পিও দ্রুত ছিলেন। তবে শোয়েব আখতার ছিলেন দ্রুততম।”

এ ছাড়া স্পিনারদের সেরা হিসেবে তিনি জনিয়েছেন শেন ওয়ার্নের কথা। এত গণমাধ্যমের এর চাপ সামলেও তার খেলা আকৃষ্ট করেছে ক্লার্ককে।

এ সম্পর্কে তিনি বলেন,”আমি মনে করি এটিই তাঁর সবচেয়ে বড় শক্তি। সে যখন মাঠে নামত এতটা মিডিয়া চাপ সহ্য করেও সে পারফর্ম করতে সক্ষম হত। তাঁর ক্যারিয়ারের সব কিছুই সে সর্বোচ্চ উচ্চতায় রেখেছিল।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »