এই সেঞ্চুরিটি আমার কাছে স্পেশাল- মুশফিক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সফরকারী শ্রীলংকার বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরির সম্ভাবনা নিয়ে নিজের ভুলে তা আর হয়নি। বাকি ৬ ওভার, শেষ পর্যন্ত খেলতে পারলে অনায়াসে সেঞ্চুরি পূর্ন হতো। সেই পরিস্থিতিতেও ঝুঁকিপূর্ন শট নিতে ছিলেন কমিটেড।

সান্দাকানের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে ৮৪ রানে থেমে যেতে হয় মুশফিককে। এ নিয়ে আফসোস করেছে সবাই। বিসিবি সভাপতি পর্যন্ত মুশফিকের এই অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তুলেছেন। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রশ্ন তোলার কোন সুযোগ দেননি মুশফিক। ২২ মাসের পর তার সেঞ্চুরির দেখা মিলে। ১২৭ বলে ১০ চার-এ ৯৮.৩২ স্ট্রাইক রেটে এই সেঞ্চুরিতে ভর করে ১০৩ রানের বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এই জয়ের মূল অবদানই মুশফিকের।

২০০২ সাল থেকে এ পর্যন্ত ৮টি দ্বি-পাক্ষিক সিরিজে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ের কোন রেকর্ড ছিল না। এবার তাদের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জয়ে নতুন ইতিহাস রচনা করেছে টাইগাররা। এই সিরিজ জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ (৮ ম্যাচে ৫ জয়ে ৫০ পয়েন্ট)।

বাংলাদেশ দলের নতুন সূচনায় অবদান রাখতে পেরেছেন মুশফিকুর সেঞ্চুরিতে। সে কারনেই ওয়ানডে ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরিকে স্পেশাল বলছেন তিনি। ম্যাচ শেষে ভার্চুয়াল ভিডিওতে এ কথাই বলেছেন টানা ২ ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ মুশফিকুর রহিম ‘বাংলাদেশ ম্যাচ জিতলে প্রতিটি সেঞ্চুরিই আমার কাছে স্পেশাল। সেদিক থেকে এই সেঞ্চুরি অবশ্যই স্পেশাল। এটা আরও বড় স্পেশাল, কারণ আমরা শ্রীলংকার বিপক্ষে আগে কখনও সিরিজ জিতিনি। এই সেঞ্চুরির কারণে জিততে পেরেছি।’

তবে সেঞ্চুরিতেও পুরোপুরি তৃপ্ততে নয় মুশফিক। চামিরার বলে কভারে যখন ক্যাচ দিয়েছেন,তখন হাতে আরো ১১টি বল ছিল। এই ১১টি বল খেলে আসতে না পারায় আফসোস করছেন মুশফিক-‘ সেঞ্চুরি একটি মাইলফলক।তবে দল জিতল কিনা, এটা সবচেয়ে বড় ব্যাপার। সেঞ্চুরি করলেও আমরা এই ম্যাচ জিততে নাও পারতাম। আমার প্রথম লক্ষ্য ছিল আমরা যেন ৫০ ওভার ব্যাট করতে পারি, যত রানই হোক সেটা নিয়ে লড়াই যেন করতে পারি। তাই বলব আমি খুব হতাশ যে ইনিংস শেষ করে আসতে পারিনি। আমি আউট হওয়ার সময় ১১ বল বাকি ছিল। এই ১১ বলে যদি ১০ বা ২০ রান করতে পারতাম, ম্যাচ ক্লোজ হয়ে গেলে তখন আমরা একটু এগিয়ে থাকতে পারতাম।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »