নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২৫ মে ঢাকার শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলা হয়। স্বাগতিক বাংলাদেশ ১০৩ রানে দুর্দান্ত এক জয়লাভ করেছে। এবং, ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন মুশফিকুর রহিম। ব্যাট হাতে ছক্কা বিহীন ১০ টি চারের সাহায্যে ১২৭ বলে ১২৫ রান করে দল কে খাদের কিনারা থেকে টেনে তুলে দলের জয়ে দারুন ভূমিকা পালন করেন দলের ডিপেন্ডবল খ্যাত টাইগার মুশফিকুর রহিম।
আগের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেও শেষ পর্যন্ত সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের আক্ষেপ মঙ্গলবার দ্বিতীয় খেলায় ঘুচালেন জাতীয় দলের জাতীয়দলের এই ক্রিকেটার।
ওয়ানডে ক্রিকেটে নিজের ২২৬তম ম্যাচে অষ্টম সেঞ্চুরি তুলে নেন এই তারকা ব্যাটসম্যান। ওয়ানডে ক্যারিয়ারে ৮ম সেঞ্চুরি হাঁকালেন মুশফিক। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনো সেঞ্চুরির দেখা পাননি এই উইকেটকিপার ব্যাটসম্যান।
শ্রীলংকার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় স্বাগতিক বাংলাদেশ দল। একেরপর এক উইকেট হারিয়ে যখন দলের অবস্থা বিপর্যয়ে তখন মুশফিকুর রহিম বড় সংগ্রহ করে করে দলকে এগিয়ে নিয়ে ২৪৬ রানের টার্গেট দিয়ে ১০৩ রানে বিশাল ব্যাবধানে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়লাভ করে তামিম ইকবালের বাংলাদেশ।
