নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্ব ক্রিকেটে নন্দিত ক্রিকেটার বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটে বলে দাপুটে পারফরম্যান্স করে নিজেকে নিয়ে গেছেন বিশ্বসেরাদের কাতারে। হঠাৎ করেই যেন ছন্দ পতন এই তারকা ব্যাটসম্যান এর। আইসিসির নিষেধাজ্ঞা থেকে ফেরার পর সরুপে ফিরতে পারপন নি তিনি। বল হাতে আলোচিত পারফরম্যান্স করলেও ব্যাট হাতে মলিন। সাকিবের নিষ্প্রভ পারফরম্যান্স নিয়ে চিন্তিত বিসিবিও।
শ্রীলংকার বিপক্ষে চলতি সিরিজের প্রথম এবং দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব। প্রথম ম্যাচে ১৫ করার পর দ্বিতীয় ম্যাচে ( ০) শূন্য রানে আউট হয়েছেন। অবশ্য বল হাতে ফর্মেই রয়েছেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান মনে করেন সাকিব দ্রুতই ব্যাট হাতেও ফর্মে ফিরবেন। লঙ্কানদের বিপক্ষে চলমান সিরিজেই সাকিবের ফর্মে ফেরার প্রত্যাশা করছেন তিনি।
এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘আমি শতভাগ আত্মবিশ্বাসী যে সে ফর্মে ফিরে আসবে। সে যখন দলে থাকে, দলটা অনেক ভালো পারফর্ম করবে। তো আমার মনে হয় যে, এ সিরিজেই সে ভালোভাবে ফিরে আসবে।’
নিষেধাজ্ঞা থেকে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অলরাউন্ডার পারফরম্যান্স করে রাজকীয় প্রত্যাবর্তন করেছিলেন সাকিব। কিন্তু সেই সিরিজেও ব্যাট হাতে পিছিয়ে ছিলেন তিনি। তারপরেও আলোচিত পারফরম্যান্স করে সিরিজ সেরা হয়েছিলেন তিনি। পরের সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটিতে ছিলেন সাকিব। ছুটিতে ছিলেন শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজেও।
বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার ইচ্ছে প্রকাশ করে সেই সময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেছেন সাকিব। কিন্তু আইপিএল এর ১৪ তম আসরের শুরুর দিকে কয়েক ম্যাচে সুযোগ পেলেও পরবর্তীতে একাদশ থেকে বাদ পরেন সাকিব। এরপর আইপিএল স্থগিত হলে দেশে ফিরে ১২ দিনের কোয়ারেন্টাইনের ছিলেন তিনি। যে কারণে খুব বেশি অনুশীলনের সুযোগও পাননি। তবে একটু সময় দিলে সাকিব ভালো করতে পারবে বলে বিশ্বাস করেন আকরাম।
তিনি বলেন, ‘আইপিএলে গিয়েছিল, সেখানে কিন্তু পর্যাপ্ত সুযোগ পায়নি। কিছু ম্যাচ খেললেও তেমন ব্যাটিংয়ের সুযোগ পায়নি। এখানে এসে কোয়ারেন্টাইনে ছিল। আমার মনে হয় যে, ওকে একটু সময় পারফরম্যান্সটা আরও ভালো দিতে পারবে।
