এক ম্যাচ আগেই টাইগারদের সিরিজ জয়-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ডার্কওয়ার্থ লুইস মেথডে শ্রীলঙ্কাকে ১০৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ তে সিরিজ জিতে নিলো টাইগাররা।

এদিন টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে টাইগারদের উপর চড়াও হয় চামিরা। প্রথম ওভারে ১৫ রান এলেও দ্বিতীয় ওভারে চামিরার দূর্দান্ত বোলিংয়ে ২ বলের ব্যবধানে তামিম – সাকিব ফিরলে চাপে পড়ে বাংলাদেশ। লিটন ভীত গড়ার চেষ্টা করলেও ২৫ রানে ফিরলে দ্রুতই মোসাদ্দেকও ১০ রানে বিদায় নিলে দলীয় ৭৪ রানেই ৪ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। একপ্রান্তে আগের ম্যাচের মতো মুশফিক ভীত গড়ে। আরেকপ্রান্তে সঙ্গি হন মাহমুদুল্লাহ রিয়াদ৷ দুইজনের ৮৭ রানের জুটিতে আবারো ম্যাচের ফিরে টাইগাররা। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ ৪১ রানে ফিরলে দ্রুতি ফিরেন আফিফ-মিরাজরা! ১৮৪ রানে ৭ উইকেট হারিয়ে ব্যকফুটে যখন বাংলাদেশ।

মুশফিকের দূর্দান্ত সেঞ্চুরি আর সাইউদ্দিনের সাথে ৪৩ রানের জুটিতে শক্তিশালী পুঁজি গড়ে বাংলাদেশ। ১১ বল বাকি থাকতে ২৪৬ রানে অলআউট হবার আগে ১২৫ রান করেন মুশফিকুর রহিম। ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি করেন তিনি। শ্রীলঙ্কার পক্ষে সান্দাকান ও চামিরা তিনটি করে এবং উদানা নেন ২ উইকেট।

জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে আসে ২৪ রান। শরিফুল শিকার করেন অভিষেকে মেইডেন উইকেট। দ্বিতীয় উইকেটে ২৯ রানের জুটির পথে গুনাথিলাকা ২৪ রানে ফিরলে শুরু হয় সাকিব-মিরাজের ঘূর্ণি জাদু! দলীয় ৭১ রানে দুই উইকেট থেকে ৫০ রানের ব্যবধানে ১২১ রানেই ৯ম উইকেটের পতন হয় লংকানদের! মাত্র ৫০ রানে ৮ উইকেট হারায় সফরকারীরা। এরপর বৃষ্টি বাধায় আর খেলা মাঠে গড়ায়নি বেশ কিছুক্ষণ!

শেষদিকে ৪০ ওভারে খেলা দিলে, শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ২ ওভারে অসাধ্য ১১৯ রান! শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে। ডি/এল মেথডে ১০৩ রানের জয় পায় বাংলাদেশ। শ্রীলঙ্কার পক্ষে গুনাথিলাকা সর্বোচ্চ ২৪ রান করেন। বাংলাদেশের পক্ষে ২৮ রানে মিরাজ ও ১৬ রানে মুস্তাফিজ নেন তিনটি করে উইকেট। এছাড়া সাকিব আল হাসান শিকার করেন ২ উইকেট। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে বাংলাদেশ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »