নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মিঃ থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাটসম্যান শব্দটা ব্যবহার করতে গেলে শুরুতেই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স এর কথা বলতে হবে। কিন্তু উইকেটের চারপাশে নিখুঁত দক্ষতায় শর্ট খেলেছেন এমন অনেক তারকা ব্যাটসম্যান রয়েছে বিশ্ব ক্রিকেটে। যারা দৃষ্টিনন্দন ও উদ্ভাবনী সব শট খেলে দর্শকদের মুগ্ধ করেন। মনরঞ্জন করেন ক্রিকেট পোকাদের। নিজের প্রিয় শট খেলে অনেক ক্রিকেটারই নিজেদের নিয়ে গেছেন অন্য উচ্চতায়। স্ট্রেইট ড্রাইভ, কাভার ড্রাইভ, কাট, সুইপ, রিভার্স সুইপ, স্কুপ শট -পুল শট, এমনকি ব্যাক্তিগত আবিষ্কার হেলিকপ্টার শট, পেরিস্কোপ, দিলস্কোপ শট খেলে সফল হয়েছেন অনেক তারকা ব্যাটসম্যান।
ক্রিকেটীয় ব্যাকারন এর ৮টি আইকনিক শট খেলা ব্যাটসম্যানের নিয়ে একটা তালিকা তৈরি করেছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’। এই ক্রিকেটারদের বাছাইয়ের দায়িত্ব দেয়া হয়েছিল বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ক্রিকইনফোর আইকনিক শট গুলো হলো -স্ট্রেইট ড্রাইভ, কাভার ড্রাইভ, কাট, সুইপ, রিভার্স সুইপ, স্কুপ শট -পুল শট,সিক্স ডাউন দ্য গ্রাউন্ড। সাকিবের বাছাইকৃত তালিকায় বিশ্বক্রিকেটের নান্দনিক ব্যাটসম্যানরা জায়গা করে নিয়েছেন।
স্ট্রেইট ড্রাইভের জন্য সাকিবের বাছাইকৃত সেরা ব্যাটসম্যান ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার। স্ট্রেইট ড্রাইভের মাস্টার খ্যাত শচিন টেন্ডুলকার নিখুঁত দক্ষতায় এই শট খেলতেন।
কভার ড্রাইভের জন্য ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলিকে সেরা মানছেন সাকিব আল হাসান। ক্যারিয়ারের শুরুর দিকে এলোমেলো কভার ড্রাইভ খেললেও সময়ের সাথে সাথে পারফেক্ট ড্রাইভ খেলে সফল হচ্ছেন কোহলি।
কাট শটের জন্য সাকিব সেরা হিসেবে বেছে নিয়েছেন, পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান সাঈদ আনোয়ারকে। বিশ্ব ক্রিকেটের নান্দনিক ব্যাটসম্যানদের একজন সাঈদ আনোয়ার। কাট শটের জন্য তাকেই বেছে নিয়েছেন সাকিব।
রিভার্স সুইপের জন্য সাকিবে পছন্দের ব্যাটসম্যান ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। বর্তমান খেলছে এমন ব্যাটসম্যানদের মাঝে এমন অনেক খেলোয়াড় আছেন যারা ৩৬০ ডিগ্রি বাকিয়ে রিভার্স সুইপ খেলে থাকেন। তাদের মাঝে সাকিবের তালিকায় জায়গা পেয়েছেন বা,হাতি ব্যাটসম্যান মর্গান।
স্কুপ শটের জন্য সাকিব বেছে নিয়েছেন আরেক ইংলিশ ব্যাটসম্যান জস বাটলারকে। জস বাটলার আক্রমনাত্মক ক্রিকেটার হিসাবেই পরিচিত। তার হাতে প্রচুর শট রয়েছে। এর মাঝেও তার স্কুপ শট অন্যতম।
সুইপ শটের জন্য সাকিব বেছে নিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুটকে। বড়তমান বিশ্বের সেরা ৫ জন ব্যাটসম্যান এর একজন জো রুট। ডান হাতি ব্যাটসম্যানকে কখোনোই তেড়েফুঁড়ে খেলতে দেখা যায় না। কিন্তু নিজ ভান্ডার নির্দিষ্ট সব শটে রানের ফোয়ারা ছুটান। তাই সুইপ শটের জন্য সাকিবের পছন্দের তালিকায় জায়গা পেলেন রুট।
পুল শটের জন্য সাকিবের চোখে সবচেয়ে এগিয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। রিকি পন্টিং এর হাতে অফুরন্ত শট ছিল। ক্রিকেটীয় ব্যাকরনের সব শটই নিয়েছেন তিনি। তার মাঝে রিকির পুল শট ছিল বৈচিত্র্যময়।
সিক্স ডাউন দ্য উইকেটের জন্য সাকিবের পছন্দের তালিকায় ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে। বলকে সীমানার ঐপারে আচরে ফেলাই যেন ছক্কা রাজের নেশা। লং অন, লং অফপর উপর দিয়ে অনায়াসেই বলকে বাউন্ডারি ছাড়া করেছেন তিনি। ডাউন দ্য উইকেটের পারফেক্ট শট গুলো ছিল উত্তেজনাকর।
সাকিবের মি. ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যানরা-
স্ট্রেইট ড্রাইভ – শচিন টেন্ডুলকার
কাভার ড্রাইভ – বিরাট কোহলি
কাট শট – সাঈদ আনোয়ার
রিভার্স সুইপ – ইয়ন মরগ্যান
স্কুপ শট – জস বাটলার
সুইপ শট – জো রুট
পুল শট – রিকি পন্টিং
সিক্স ডাউন দ্য গ্রাউন্ড – ক্রিস গেইল
নিউজক্রিকেট/ রাসেল।
