নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দীর্ঘদিনের ধরে বেন স্টোকস কিংবা হার্দিক পান্ডিয়ার মতো একজন পেস অলরাউন্ডারের খোজ করছিলো বাংলাদেশ। তবে দুধের স্বাধ ঘোলে মিটানোর মতোই সাইফউদ্দিনকে দিয়েই সেই চেষ্টা করছে বিসিবি। শেষ দিকে ফিনিশিংয়ে কিছু রান আর বোলিংয়ে বাড়তি শক্তি যোগানোর জন্য সেই সাথে দলের ভারসাম্য বজায় রাখতেই সাইফউদ্দিনকে সুযোগ করে দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।
তবে সাইফউদ্দিন চান আরো উপরে ব্যাটিং করতে। বোলিংয়ে নিজের প্রতিভা ঠিকঠাক দেখাতে পারলেও ব্যাটিংয়ে ঠিকভাবে সুযোগ না মেলায় কাজে লাগাতে পারছেন না তিনি। নির্দিষ্ট করে বললে মোহাম্মদ মিঠুন কিংবা মাহমুদউল্লাহর জায়গায় বা ওপরে ব্যাট করার ইচ্ছে আছে তার।
সংবাদ সম্মেলনে সাইফউদ্দিন বলেন, ‘অবশ্যই দল যেভাবে চাইবে সেভাবেই প্রস্তুত হব। সেটা আট নম্বর হোক বা সাত নম্বরে। ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করা হলে পাঁচ/ছয় নম্বরে ব্যাটিং করতে চাই। যদিও এটা সম্ভব না টিম কম্বিনেশনের কারণে। অনেক অভিজ্ঞ বড় ভাইরা আছের। যদি ধারাবাহিকভাবে খেলতে থাকতে পারি ইনশাআল্লাহ সুযোগ আসবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে এক উইকেট শিকার করেন তিনি। সেটিও বাংলাদেশের ঘাড়ে বিপদের মতো হটাৎ আসা ওয়াইন্দু হাসারঙ্গার উইকেট। এতে তিনিও নিজের বোলিং নিয়ে বেশ খুশি।
তিনি বলেন, ‘মন থেকে চাচ্ছিলাম। সেরাটা দিচ্ছিলাম যতটা পারি নিজের থেকে। এটা বাংলাদেশের জয়ের খুব দরকার ছিল। সেটা ভূমিকা রাখতে পেরেছি। এজন্য নিজে খুব খুশি। হাসারাঙ্গার সঙ্গে যুব দলের বিশ্বকাপ খেলেছি। কিছুটা হলেও ওকে চিনি। অবশ্যই ভালো ব্যাটিং করেছে। উইকেট বুঝে ফিল্ডিং সেট আপ করে ওর উইকেট নিতে পেরে খুশি।’
এছাড়া অনুশীলনের সাথে মানিয়ে নেয়া কঠিন হলেও তিনি এই পরিস্থিতির সাথেও মানিয়ে নিয়েছেন বলে জানান।
সাইফ বলেন, ‘এর আগে একটা অনুশীলন ম্যাচ খেলেছি বিকেএসপিতে। ধারণা হয়েছে এই গরমে কিভাবে নিজেকে মেইন্টেইন করতে হবে। ওভারের মাঝে পানি খাওয়া, স্যালাইন ও হাইড্রোয়েড খাওয়া, এগুলোতে নিজেদের মানিয়ে নিয়েছি। বাউন্ডারি লাইনের শেষে পানি স্যালাইন এসব রেখেছি। কিছুটা কষ্ট হয়েছে। তবু চেষ্টা করেছি নিজের শতভাগ দেওয়ার কারণ আন্তর্জাতিক ম্যাচ। ইনশাআল্লাহ দিতে পেরে খুশি।’
