নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পুনরায় শুরু হবে আগামী ৫ জুন থেকে। তবে টুর্নামেন্টটির বাকি অংশে আর খেলা হচ্ছে না অভিজ্ঞ অলরাউন্ডার শহীদ আফ্রিদির।পিঠের তলদেশে ব্যাথা পাওয়ায় বর্তমানে বিশ্রামে থাকবেন তিনি।
করাচিতে অনুশীলন করার সময় পিঠের নিচের অংশে চোট পান তিনি। ফলে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। আফ্রিদির পরিবর্তে আসিফ আফ্রিদিকে দলে নিয়েছে দলটি। এই বাঁহাতি স্পিনার দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিবেন।
ইঞ্জুরি সম্পর্কে আফ্রিদি বলেন,”পাকিস্তান সুপার লিগের ষষ্ঠ আসরের বাকি অংশের ম্যাচে অংশ নেওয়ার জন্য আমরা অনুশীলন করছিলাম। কিন্তু অনুশীলন করতে গিয়ে আমি পিঠের তলদেশে ব্যথা অনুভব করি। চিকিৎসকরা আমাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।”
আফ্রিদি আরও বলেন,”পিএসএলের সময়ে আমাকে মাঠের বাইরে বসে থকাতে হবে। এমনটি ভাবলেই হতাশা কাজ করে। তবে আমি খেলতে না পারলেও দলের প্রতি আমার সমর্থন ও ভালোবাসা সব সময় থাকবে।”
