নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৩ রানের জয় পেয়েছে টাইগাররা। আর প্রথম ম্যাচেই ক্যারিয়ারে বড় মাইলফলক অর্জন করেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। প্রথমে ব্যাট করে তামিমের ফিফটিতে ভালো অবস্থানেই থাকে টাইগাররা। আর সেই ফিফটির পথেই তামিম করেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশী হিসেবে ১৪ হাজার রানের মাইলফলক।
অপরদিকে, বোলিংয়ে পাথুম নিশাঙ্কাকে তুলে নিয়ে স্বীকৃত ক্রিকেটে ১ হাজার উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান। দুই সতীর্থ খেলোয়াড়ের এমন অর্জনে বেশ গর্বিত উইকেটরক্ষক মুশফিকুর রহিম।
তাদেরকে ‘চ্যাম্পিয়ন’ আখ্যা দিয়ে নিজের ফেসবুক পেজে সাকিব ও তামিমকে নিয়ে তাঁদের অভিনন্দন জানিয়ে একটি পোস্ট শেয়ার করেন।
“আমার চ্যাম্পিয়ন সতীর্থদের নিয়ে খুবই গর্বিত আমি। বরাবরের মতো আমাদের সবার জন্য উদাহরণ স্থাপন করেছ। মা শাহ আল্লাহ্।”
উইকেট সংখ্যায় সাকিবের উপর আছেন শুধু আব্দুর রাজ্জাক। যার উইকেট সংখ্যা ১১৪৫। অপরদিকে বাংলাদেশের হয়ে বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তামিম ইকবাল।
