নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল প্রথম ওয়ানডেতে ৩৩ রানের জয় পেয়েছে বাংলাদেশ। স্পিনিং উইকেটের সুযোগ থাকায় বল হাতে এই ম্যাচে দারুণ বল করেছেন ডানহাতি স্পিনার মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তার এ সফলতার কথা।
২৫৮ রানের লক্ষ্য খেলতে নেমে মিরাজের স্পিনেই প্রথম উইকেট হারায় লঙ্কানরা। এরপর আরো ৩টি উইকেট পেয়েছেন এই স্পিনার। পুরো ম্যাচ জুড়েই অসাধারণ বল করেছেন।
১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে নিয়েছেন লঙ্কানদের গুরুত্বপূর্ণ ৪টি উইকেট। এর পিছনে বাংলাদেশের স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম এবং ছোট বেলার কোচ ফাহিম আবেদীনের অবদান রয়েছে বলে মনে করেন তিনি। এই দুজনের পরামর্শ অনুযায় বল করেই পরিকল্পনা অনুযায় সফল হয়েছেন।
মিরাজ বলৈন,”আমি তো বোলিং করছি নেটে এবং দেশি যে কোচ আছে তার সঙ্গে আলোচনা করেছি কিভাবে কি করলে ভাল হয়। এছাড়া ফাহিম স্যার তিন চারদিন আগে আমাকে ফোন দিয়েছিলেন, শ্রীলঙ্কায় টেস্ট খেলার সময় থেকেই বোলিংয়ের বিভিন্ন দিক নিয়ে পরামর্শ দিচ্ছেন। আমি চেষ্টা করেছি যেসব মেনে বল করার। আর সোহেল স্যারের সঙ্গে তো এখন সামনে থেকেই কাজ করতে পারছি। আমি মনে করি যে স্যাররা আমাকে ভালো প্রশিক্ষণ দিয়েছে। আমার পরিকল্পনা হল সবসময় যা করি তা করার, রান আটকানো। এতে ব্যাটসম্যান ভুল করলে সুযোগ আসে।”
তিনি আরো বলেন,”সবাই ভাল খেলেছে। সব বিষয় গুরুত্বের, যেমন তামিম ভাই ভালো শুরু এনে দিয়েছি। মুশফিক ভাই রিয়াদ ভাইয়ের বড় জুটি। শেষদিকে অফিফের ব্যাটিং। বোলিংয়ে একসাইড থেকে রান আটকাতে পেরেছি আমি। মাঝখানে আমি এবং মোস্তাফিজ ভাল করেছি। ওভারঅল সবাই ভাল করাতেই কিন্তু জেতা সম্ভব হয়েছে।”
